advertisement

Mamata Banerjee: 'ছেলেকে বলবে লাল বাতির গাড়ি না চড়তে, সতর্ক করে দিলাম!' প্রচারে গিয়ে দলের প্রার্থীকেই হুঁশিয়ারি মমতার

Last Updated:

শনিবার রানিগঞ্জে কুলটি, জামুড়িয়া, আসানসোল উত্তর ও দক্ষিণ, পাণ্ডবেশ্বর, বারাবণীর মতো বেশ কয়েকটি কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে সভা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

জামুড়িয়ার তৃণমূল প্রার্থী হরেরাম সিং-এর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
জামুড়িয়ার তৃণমূল প্রার্থী হরেরাম সিং-এর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
দীপক শর্মা, রানিগঞ্জ: যে প্রার্থীর হয়ে ভোট প্রচারে গিয়েছিলেন, দলের সেই প্রার্থীকেই মঞ্চ থেকে সতর্ক করে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ছেলে যাতে লাল বাতির গাড়ি ব্যবহার না করে, মঞ্চ থেকেই জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিংকে সেই নির্দেশ দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী৷
শনিবার রানিগঞ্জে খান্দরা ফুটবল মাঠে আসানসোল, দুর্গাপুর এলাকার বেশ কয়েকটি কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যে প্রার্থীদের জন্য তৃণমূলনেত্রী প্রচারে এসেছিলেন, তাঁদের মধ্যে ছিলেন জামুড়িয়ার বর্তমান বিধায়ক এবং এবারের প্রার্থী প্রেমপাল সিং৷
বক্তব্যের শেষ দিকে প্রার্থীদের পরিচয় পর্বেই জামুড়িয়ার প্রার্থীকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী৷ জামুড়িয়ার প্রার্থীর জন্য ভোট দেওয়ার আবেদন করেই মুখ্যমন্ত্রী বলেন, ‘হরেরামকে একটা অনুরোধ আমি করব৷ ছেলেকে বলবে লাল বাতি গাড়ি যেন ব্যবহার না করে৷ এখন থেকে সতর্ক করলাম৷’
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে স্বভাবতই অস্বস্তিতে পড়ে যান জামুড়িয়ার তৃণমূল প্রার্থী৷ হাসিমুখে কোনওমতে পরিস্থিতি সামাল দেন তিনি৷
প্রসঙ্গত, জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং-এর ছেলে প্রেমপাল সিং-এর বিরুদ্ধে অতীতেও স্থানীয় ভাবে একাধিক অভিযোগ উঠেছে৷ এমন কি, শুক্রবারও রাম নবমীর অনুষ্ঠানে হাজির হয়ে মাইক হাতে প্রেমপালকে বলতে শোনা যায়, আমিই তো বিধায়ক৷ মন্ত্রীও আমিই বানাই৷ সূত্রের খবর, বিধায়ক পুত্রের এই উদ্ধত আচরণ নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের মধ্যেও যথেষ্ট ক্ষোভ রয়েছে৷
advertisement
এ দিনের সভার শেষে দলনেত্রীর সতর্কবার্তা নিয়ে প্রশ্ন করা হলে জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম বলেন, দিদি বললেন ছেলেকে একটু দেখো, দেখব৷ দিদি তো ঠিকই বলেছেন৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম বর্ধমান/
Mamata Banerjee: 'ছেলেকে বলবে লাল বাতির গাড়ি না চড়তে, সতর্ক করে দিলাম!' প্রচারে গিয়ে দলের প্রার্থীকেই হুঁশিয়ারি মমতার
Next Article
advertisement
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'? কী ভাবে, কোথায় দেখবেন? যা জানাল কমিশন!
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?
  • দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে!

  • কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?

  • কোথায় দেখবেন? যা জানাল কমিশন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement