advertisement

নারী সুরক্ষা দিতে ব্যর্থ বিজেপির উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান! অমিত শাহকে আক্রমণ ব্রাত্য বসুর

Last Updated:

আজ কলকাতা সফরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরতে বঙ্গ বিজেপি একটি বিশেষ সভার আয়োজন করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘চার্জশিট’। এই সভাকে ঘিরেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন দমদমের প্রার্থী ও ওই এলাকার বিদায়ী বিধায়ক ব্রাত্য বসু।

কী বললেন ব্রাত্য?
কী বললেন ব্রাত্য?
আজ কলকাতা সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তৃণমূলের দুর্নীতির খতিয়ান তুলে ধরতে এক বিশেষ সভার নাম দিয়েছে বঙ্গ বিজেপি। সেই সভার নাম রাখা হয়েছে ‘চার্জশিট’। আর এই সভা ঘিরেই বিজেপিকে তীব্র আক্রমণ করলেন দমদমের প্রার্থী তথা সেই এলাকারই বিদায়ী বিধায়ক ব্রাত্য বসু। এই প্রসঙ্গে ব্রাত্য বলেন, “আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে চার্জশিট দিচ্ছেন, সেটা দেখে জুলিয়াস সিজার নাটকের দৃশ্যের কথা মনে পড়ছে। বিচারক ও দাগি অপরাধী যখন একই আসনে বসেন তখন কে কার কাছে চার্জশিট চাইবেন। অমিত শাহ এখানে এসে তৃণমূলকে চার্জশিট দিচ্ছেন আর আপনার দফতর জানাচ্ছে, নারী সুরক্ষার ক্ষেত্রে সবথেকে ব্যর্থ রাজ্যগুলি হল ইউপি, মহারাষ্ট্র, রাজস্থান।”
এরপরে আরও আক্রমণ বাড়িয়ে তিনি বলেন, “কাদের জন্য ডেমোগ্রাফি বদলাচ্ছে?। গুজরাত করবেন? মণিপুর নিয়ে কোনো কথা নেই কেন? ব্রিজভূষণ নিয়ে কোনো কথা বলছেন না কেন?
কেন্দ্র সরকার টাকা আটকে রেখে বলে এদিনও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, “২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছেন
advertisement
জল জীবন মিশনে আমাদের বকেয়া টাকা দেওয়া হয় নি। বাকি মহারাষ্ট্র সহ অন্য রাজ্য টাকা পাচ্ছে। আপনি বাঙালিকে অপমান করছেন। বাংলার মনীষীদের অপমান করে বাংলা দখল করবেন। এটা কি ভাবে ভাবলেন? এখানে নারী শক্তির জয় হবে। বিজেপি এখানে আছে মানুষের গণতান্ত্রিক অধিকার কাড়তে, বিজেপি এখানে আছে মানুষের গণতান্ত্রিক অধিকার কাড়তে বিজেপির বিরুদ্ধে চার্জশিট।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নারী সুরক্ষা দিতে ব্যর্থ বিজেপির উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান! অমিত শাহকে আক্রমণ ব্রাত্য বসুর
Next Article
advertisement
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'? কী ভাবে, কোথায় দেখবেন? যা জানাল কমিশন!
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?
  • দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে!

  • কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?

  • কোথায় দেখবেন? যা জানাল কমিশন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement