advertisement

'চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়', ভোট ঘোষণার দিনই 'ভবিষ্যদ্বাণী' রাজ চক্রবর্তীর!

Last Updated:

West Bengal Assembly Election 2026: ভোট ঘোষণার দিনই একের পর এক আত্মবিশ্বাসের সুরে মন্তব্য করছেন তৃণমূল নেতা-বিধায়ক-মন্ত্রীরা। রাজ চক্রবর্তী সাফ জানালেন, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেম মমতা বন্দ্যোপাধ্যায়।

News18
News18
রবিবার বাংলা সহ পাঁচ রাজ্যের ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর ভোট ঘোষণার দিনই একের পর এক আত্মবিশ্বাসের সুরে মন্তব্য করছেন তৃণমূল নেতা-বিধায়ক-মন্ত্রীরা। দিন কয়েক আগে ব্যারাকপুরের টিএমসি বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তীর একটি মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। বলেছিলেন,”আমাদের দল চাইলে BJP ৫০টা আসন পাবে। আমাদের দল যদি চায় ৩০টাও পার করতে পারবেন না”।
এবার নির্বাচন ঘোষণার দিন রাজ চক্রবর্তী সাফ জানালেন, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেম মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুরের বিধায়ক বলেন,”ভোটের নির্ঘন্ট ঘোষিত হয়েছে। আমরা সব রকম ভাবে প্রস্তুত। এক দফা হোক বা দু দফা কিংবা ১০ দফায় ভোট হোক না কেন তৃণমূলের ফলাফল ভালো হওয়ার সেটাই হবে। কোন কিছুতে জয় আটকানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন।”
advertisement
শুধু রাজ চক্রবর্তী নন, রবিবার কুণাল ঘোষ তৃণমূবে ২৫০-এর বেশি আসন পাওয়ারও ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি বলেছেন,”পশ্চিমবঙ্গ কেন্দ্র সরকারের প্রতিহিংসার রাজনীতি, বাংলাকে বঞ্চিত করার রাজনীতি, বাংলা ভাষাকে অপমান, বাংলার মানুষকে অপমান এবং এসআইআর–এর নামে সাধারণ মানুষকে হয়রানির বিরুদ্ধে ভোট দেবে। বিজেপি আরও বড়ভাবে হারবে। তৃণমূল কংগ্রেস ২৫০–এর বেশি আসন জিতবে। ২৫০–এর বেশি বিধায়ক নিয়ে আবার ক্ষমতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।”
advertisement
advertisement
প্রসঙ্গত, রবিবার বিকেল চারটেই বাংলা সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ দুই দফায় ভোট হবে। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। গণনা হবে ৪ মে। প্রথম দফায় ভোট হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে। প্রথম দফায় ভোট হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলায়। আর দ্বিতীয় দফায় ভোট হবে কলকাতা, দুই চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি. পূর্ব বর্ধমান, নদিয়ায়।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
'চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়', ভোট ঘোষণার দিনই 'ভবিষ্যদ্বাণী' রাজ চক্রবর্তীর!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement