West Bengal Assembly Election 2026: সোমেই CPIM-এর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ! কারা থাকছে প্রথম লিস্টে? যা জানালেন বিমান বসু..
- Published by:Sudip Paul
Last Updated:
West Bengal Assembly Election 2026: এবার ভোট ঘোষণার দিন কাঁচরাপাড়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বিমান বসু জানিয়ে দিলেন, সোমবারই হতে চলেছে বামফ্রন্টের প্রাথমিক প্রার্থী তালিকার ঘোষণা।
কাঁচড়াপাড়া, অরুণ ঘোষ: রবিবার বাংলা সহ পাঁচ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবার একে একে প্রতিটি রাজনৈতি দলের প্রার্থী তালিকা ঘোষণার অপেক্ষা। দিন কয়েক আগে মহম্মদ সেলিম জানিয়েছিলেন, সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করবে সিপিআইএম তথা বামফ্রন্ট। এবার ভোট ঘোষণার দিন কাঁচরাপাড়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বিমান বসু জানিয়ে দিলেন, সোমবারই হতে চলেছে বামফ্রন্টের প্রাথমিক প্রার্থী তালিকার ঘোষণা।
কাঁচরাপাড়া এরিয়া কমিটির উদ্যোগে কুমোর পাড়ায় বিজপুরে কেন্দ্রীয় স্মরণসভায় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিমান বসু। সেখানেই বামফ্রন্ট চেয়ারম্যান বলেন,”নির্বাচন কমিশনার রবিবার ভোটের দিন ঘোষণা করেছে। আমরাও দাবি তুলেছিলাম অল্প দফায় এবার ভোট করার জন্য। সেই দাবি মান্যতা পেয়েছে। সোমবার বামফ্রন্টের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করব।” তবে ভোট যেন সুষ্ঠুভাবে হয়, মৃত ভোটাররা যাতে ভোট দিতে না আসে, তা নিয়েও কড়া মন্তব্য করেছেম বামফ্রন্ট চেয়ারম্যান। বামেদের প্রথম দফার প্রার্থী তালিকায় কারা কারা থাকতে পারেন সেবিষয়ে কোনও মন্তব্য করেননি বিমান বসু।
advertisement
একইসঙ্গে বামফ্রন্টের বাইরে আইএসএফ ও অন্যান্য সংগঠনের সঙ্গে জোট কতদূর এগোল তা নিয়েও মুখ খুলেছেন বিমান বসু। তিনি বলেছেন,”আমরা জোট নিয়ে বোঝাপড়া করেছি। একটা হচ্ছে বামফ্রন্ট গত ভাবে আর একটা হচ্ছে বামফ্রন্টের সহযোগী। বামপন্থার পুনরুত্থান আমরা করতে চাই। অল্প দিনের মধ্যেই আমরা গুছিয়ে নিতে পারব। বামফ্রন্টের বাইরে যারা আছে তাদের সাথে জোটে থাকতে চাই। তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই। বিজেপি-তৃণমূল বিরোধী সব শক্তিকে একজায়গায় করাই আমাদের লক্ষ্য।”
advertisement
advertisement
প্রসঙ্গত, রবিবার বিকেল চারটেই বাংলা সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ দুই দফায় ভোট হবে। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। গণনা হবে ৪ মে। প্রথম দফায় ভোট হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে। প্রথম দফায় ভোট হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলায়। আর দ্বিতীয় দফায় ভোট হবে কলকাতা, দুই চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি. পূর্ব বর্ধমান, নদিয়ায়।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 15, 2026 8:54 PM IST











