৭ বল ব্যাট করে অ্যালেন গড়লেন এমন রেকর্ড, যে কেকেআরের ইতিহাসে কোনও ব্যাটারের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: ৭ বল খেলে ২৮ রানের মারকাটারি ইনিংস খেলে আউট হন তিনি। স্ট্রাইকরেট ৪০০। ছোট হলেও ফিন অ্যালেনের এই ইনিংল সকলের নজর কেড়েছেন।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ওপেন করতে নেমে ভাল শুরু করেও বড় স্কোর করতে ব্যর্থ হয়েছেন কেকেআরের কিউই তারকা ফিন অ্যালেন। ৭ বল খেলে ২৮ রানের মারকাটারি ইনিংস খেলে আউট হন তিনি। স্ট্রাইকরেট ৪০০। ছোট হলেও ফিন অ্যালেনের এই ইনিংল সকলের নজর কেড়েছেন। অ্যালেন চারটি চার ও দুটি ছক্কা মারার পর হর্ষ দুবের বলে দ্বিতীয় ওভারে ক্যাচ আউট হন।
ছোট হলেও এই ইনিংসের মাধ্যমে ফিন অ্যালেন নতুন রেকর্ড তৈরি করেছেন। কলকাতার হয়ে প্রথম ওভারে সর্বাধিক রান করার পুরনো রেকর্ডটি ছিল সুনীল নারিনের নামে। ২০১৮ সালে নারিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম ওভারে ২১ রান করেছিলেন। তবে অ্যালেন মাত্র পাঁচ বল খেলে ২৪ রান করে সেই রেকর্ড ভেঙে দেন। ডেভিড পেইনের করা প্রথম ওভারে তিনি এমন সূচনা করেন, যা আইপিএলের ইতিহাসে দ্রুততম সূচনা হিসেবে বিবেচিত।
advertisement
আইপিএলে প্রথম ওভারে সর্বাধিক রান করার রেকর্ডের তালিকায় ফিন অ্যালেন বর্তমানে দ্বিতীয় স্থানে আছেন। এই তালিকার শীর্ষে রয়েছেন যশস্বী জয়সওয়াল, যিনি ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ওভারে ২৬ রান করেছিলেন। অ্যালেনের সঙ্গে এই রেকর্ডে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন পৃথ্বী শ’, যিনি ২০২১ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে কলকাতার বিরুদ্ধে প্রথম ওভারে ২৪ রান করেছিলেন।
advertisement
advertisement
ফিন অ্যালেনের এই পারফরম্যান্স তাকে আইপিএলের অন্যতম দ্রুত ইনিংস শুরু করা ব্যাটসম্যানের তালিকায় জায়গা করে দিয়েছে। তার আক্রমণাত্মক খেলার ধরন এবং স্বল্প সময়ে রান সংগ্রহ করার ক্ষমতা দর্শকদের অভিভূত করেছে। এই ইনিংস ছোট হলেও কলকাতার হয়ে আইপিএলের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আগামী ম্যাচগুলিতেও অ্যালেনের ব্যাটে এমন বিধ্বংসী বড় ইনিংল দেখার অপেক্ষায় কেকেআর ফ্যানেরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 03, 2026 10:35 AM IST










