advertisement

Holi 2026: কেমিক্যালকে বিদায় জানিয়ে ঘরোয়া পদ্ধতিতে আবির তৈরির রেকর্ড ব্যস্ততা তমলুকে, রঙের উৎসবে বাম্পার লক্ষ্মীলাভ

Last Updated:

East Medinipur Holi 2026: দোল মানেই রঙের উৎসব। আর সেই রঙে যাতে শরীরের কোনও ক্ষতি না হয়, সে দিকে এখন বাড়তি নজর আমজনতার। কদর বাড়ছে ভেষজ আবিরের। তাই ভেষজ আবির তৈরির কারখানাগুলিতে ব্যস্ততা তুঙ্গে।

+
দোলযাত্রার

দোলযাত্রার আগে ভেষজ আবির তৈরির ব্যস্ততা

তমলুক, সৈকত শী: দোল মানেই রঙের উৎসব। আর সেই রঙে যাতে শরীরের কোনও ক্ষতি না হয়, সে দিকে এখন বাড়তি নজর আমজনতার। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ যত বেশি স্বাস্থ্য সচেতন হচ্ছে, ততই কদর বাড়ছে ভেষজ আবিরের। বর্তমান বাজারে ভেষজ আবির ছাড়া দোলের আনন্দ যেন ফিকে। তাই দোলের বেশ কয়েক মাস আগে থেকেই তমলুকের আবির কারখানাগুলিতে এখন নাওয়া-খাওয়া ভুলে ব্যস্ততা তুঙ্গে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে বেশ কয়েকটি ভেষজ আবির তৈরির কারখানা রয়েছে।
শেষ কয়েক বছরে চাহিদা ব্যাপক বাড়লেও, এই কারখানাগুলি প্রায় ৩০ বছরের পুরনো। কারখানার কারিগরদের দাবি, পুরোপুরি প্রাকৃতিক উপায়ে তৈরি এই আবির ত্বকের জন্য সম্পূর্ণ নিরাপদ। কীভাবে তৈরি হয় এই আবির? কারখানা সূত্রে জানা গিয়েছে, এই আবির তৈরির প্রধান উপকরণ হল অ্যারারুট। কোনও প্রকার ক্ষতিকারক রাসায়নিক ছাড়াই এক বিশেষ পদ্ধতিতে তৈরি হয় এই ভেষজ রঙ। প্রথমে অ্যারারুটকে নির্দিষ্ট রঙের সঙ্গে মিশিয়ে ভাল করে ফুটিয়ে নেওয়া হয়। ফোটানোর পর পাতন প্রক্রিয়া সম্পন্ন করে চলে মাড়াইয়ের কাজ। শোধন, মাড়াই হয়ে গেলে সেই মিশ্রণ কড়া রোদে শুকোতে দেওয়া হয়। শেষ ধাপ, রোদ থেকে তুলে চালুনির সাহায্যে ভাল করে চেলে নেওয়া হয় মিহি আবির।
advertisement
advertisement
এরপর প্যাকেটজাত করে তা পৌঁছে যায় পাইকারি বাজারে। তমলুকের একটি কারখানায় বর্তমানে ১০টি ভিন্ন রঙের ভেষজ আবির তৈরি হচ্ছে। কারখানার ম্যানেজার চন্দন কুমারের কথায়, “দোলের প্রায় দু’মাস আগে থেকেই আমাদের প্রস্তুতি শুরু হয়ে যায়। এই সময় দিন-রাত এক করে কাজ চলে। বছরের অন্যান্য সময় চাপ কম থাকলেও, এখন কারিগরদের দম ফেলার সময় নেই।” ভেষজ আবির নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার আয়ুষ বিভাগের স্বাস্থ্য অফিসার প্রকাশ হাজরা বলেন, “কেমিক্যাল দিয়ে তৈরি আবির থেকে রঙের উৎসবে ভেষজ আবির এই শরীরের পক্ষে উপকারী। ভেষজ আবির ত্বকের ক্ষতি করে না।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে ভেষজ আবির হলেও চোখে যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।”  পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন বাজারে যাচ্ছে তমলুকের কারখানা থেকে ভেষজ আবির। শেষ কয়েক বছর দোলের সময় বাজার ঘুরলে দেখা যাচ্ছে, সাধারণ রঙের তুলনায় ভেষজ আবিরের দাম কিছুটা বেশি হলেও মানুষ সচেতনভাবেই এটি বেছে নিচ্ছেন। রাসায়নিক আবিরে ত্বকের অ্যালার্জি বা চোখের ক্ষতির আশঙ্কা থাকে, কিন্তু ভেষজ আবিরে সেই ভয় নেই। ফলে শেষকয়েক বছরে তমলুকের এই কুটির শিল্পটি নতুন করে অক্সিজেন পেয়েছে। রঙিন উৎসবের প্রস্তুতিতে এখন সরগরম রূপনারায়ণের তীরের এই শহর। কারখানায় দিনরাত এক করে শ্রমিকেরা ভেষজ আবির তৈরি করতে ব্যস্ত।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Holi 2026: কেমিক্যালকে বিদায় জানিয়ে ঘরোয়া পদ্ধতিতে আবির তৈরির রেকর্ড ব্যস্ততা তমলুকে, রঙের উৎসবে বাম্পার লক্ষ্মীলাভ
Next Article
advertisement
Tollywood Gossip: একদিকে নিজের ছেলে, অন্যদিকে প্রসেনজিতের ছেলেকে নিয়ে ছবি ঋতুপর্ণার! কাঞ্চনের বাড়িতে জমল রাতের পার্টি
একদিকে নিজের ছেলে, অন্যদিকে প্রসেনজিতের ছেলেকে নিয়ে ছবি ঋতুপর্ণার! কাঞ্চনের বাড়িতে জমল রাতের পার্টি
  • বিরাট আড্ডা বসেছিল কাঞ্চন-শ্রীময়ীর বাড়িতে

  • অবশ্যই মধ্যমণি ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, যিনি এখনও টলিউড কুইন

  • তবে ঋতুপর্ণা শুধু নন, ছিলেন তাঁর বড় ছেলে অঙ্কন এবং প্রসেনজিৎ-এর ছেলে তৃষণজিৎও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement