advertisement

Indian Railways Success: হাওড়া-জামালপুর সুপারফাস্ট এক্সপ্রেস ভাগলপুর স্টেশনে থামতেই কামরায় RPF কী দেখতে পেল, হায় ভগবান

Last Updated:
Indian Railways Success: Indian Railways Success: ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সোনার মত লকেট, মঙ্গলসূত্র, কানের দুল, নাকছাবি ও আংটি, রুপোর মত নূপুর, চেইন, বালা, কয়েন ও আংটি, একটি পিতলের বালা এবং দেশি-বিদেশি মুদ্রা।
1/5
মালদহ: যাত্রী সুরক্ষায় বড় সাফল্য পেল পূর্ব রেলের মালদহ ডিভিশনের আরপিএফ। বিশেষ অভিযানে প্রায় ১ কোটি টাকার চুরি যাওয়া সামগ্রী সহ গ্রেফতার করা হল ২ জনকে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মালদহ ডিভিশনের ভাগলপুর স্টেশনের বিশেষ অভিযান চালায় আরপিএফ ও জিআরপি আধিকারিকরা। Photo- Representative (Meta AI)

2/5
রেল সূত্রে জানা গিয়েছে, এদিন ট্রেন নাম্বার ১৩০৭১ হাওড়া-জামালপুর সুপারফাস্ট এক্সপ্রেস ভাগলপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছলে এস ৭ কোচে তল্লাশি চালানো হয়। সেখানেই দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে আরপিএফ ও জিআরপি।

3/5
ঘটনায় তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় কাটার ব্লেড, সোনার মত লকেট ও একটি মোবাইল ফোন। পরে ধৃতদের জিজ্ঞাসাবাদে আরও তথ্যের ভিত্তিতে একটি নির্দিষ্ট জায়গায় তল্লাশি চালায় আরপিএফ ও জিআরপি। সেখানে তল্লাশিতে উদ্ধার হয় কোটি টাকার বিপুল পরিমাণ চুরি হওয়া সামগ্রী। Photo- Representative (Meta AI)

4/5
মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সোনার মত লকেট, মঙ্গলসূত্র, কানের দুল, নাকছাবি ও আংটি, রুপোর মত নূপুর, চেইন, বালা, কয়েন ও আংটি, একটি পিতলের বালা এবং দেশি-বিদেশি মুদ্রা। সব মিলিয়ে উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। তিনি আরও বলেন,
মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সোনার মত লকেট, মঙ্গলসূত্র, কানের দুল, নাকছাবি ও আংটি, রুপোর মত নূপুর, চেইন, বালা, কয়েন ও আংটি, একটি পিতলের বালা এবং দেশি-বিদেশি মুদ্রা। সব মিলিয়ে উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। তিনি আরও বলেন, "আরপিএফ নিয়মিতভাবে স্টেশন ও ট্রেনে নজরদারি এবং বিশেষ অভিযান চালিয়ে আসছে। ‘অপারেশন যাত্রী সুরক্ষা’ ও ‘অপারেশন আমানত’-এর আওতায় ডিভিশনাল সিকিউরিটি কমিশনার আশিম কুমার কুল্লুর তত্ত্বাবধানে আরপিএফ, জিআরপি ও সিআইবি যৌথভাবে ভাগলপুর স্টেশনে অভিযান চালিয়ে এই সাফল্য পায়।" Photo- Representative (Meta AI)
advertisement
5/5
এদিকে এই ঘটনায় ধৃতদের উদ্ধার হওয়া সামগ্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। Photo- Representative (Mta AI) Input- JM Momin