advertisement

২৮ ফেব্রুয়ারি 'চূড়ান্ত' তালিকা প্রকাশ...! SIR মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, সাপ্লিমেন্টারি তালিকা কবে, কী ভাবে? স্পষ্ট করল আদালত!

Last Updated:
Supreme Court On West Bengal SIR: বিতর্কহীন ভোটার তালিকা ২৮ ফেব্রুয়ারিই। বাংলার এসআইআর নিয়ে বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, পরে অভিযোগ নিষ্পত্তি হওয়ার নিরিখে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে।
1/10
আজ বাংলার এসআইআর মামলার শুনানিতে বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। গত শুক্রবারের পর আজ ফের সর্বোচ্চ আদালতে ছিল রাজ্যের এসআইআর মামলার শুনানি। আর তাতেই ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে অবস্থান স্পষ্ট করে দিল শীর্ষ আদালত।

2/10
শেষ শুনানির দিন “রাজ্যে এক্সট্রা অর্ডিনারি পরিস্থিতি” এবং “দুই সাংবিধানিক বডির মধ‍্যে বিশ্বাসহীনতা”র কথা উল্লেখ করে জুডিশিয়াল অফিসারদের যাবতীয় বিষয় খতিয়ে দেখে জটিলতার নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ।

3/10
আজ এই প্রসঙ্গে ভিনরাজ্যের বিচারকদের সহায়তায় এসআইআর প্রক্রিয়া শেষ করার হাইকোর্টের বিচারপতির সুপারিশে মান্যতা দিয়ে প্রয়োজনে পড়শি রাজ্যের সহায়তা নেওয়ার কথা বলেন প্রধান বিচারপতি।

4/10
এছাড়া চূড়ান্ত ভোটার তালিকা নিয়েও স্পষ্ট নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে বিতর্কহীন ভোটার তালিকা ২৮ ফেব্রুয়ারিই প্রকাশিত হবে। পরে অভিযোগ নিষ্পত্তি হওয়ার নিরিখে অতিরিক্ত অর্থাৎ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে।

5/10
কমিশন যদি, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা বলে লিস্ট প্রকাশ করে। তবে পরে অভিযোগ নিষ্পত্তির পর ভোটারদের তালিকা ওই ২৮ ফেব্রুয়ারি তালিকারই অংশ হবে বলে মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

6/10
সেইমতো ২৮ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এসআইআর-এর। কিন্তু পরের তালিকায় প্রকাশিত বৈধ ভোটারদের নামও চূড়ান্ত তালিকায় যুক্ত করা হবে বলেই স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট।

7/10
এছাড়া বিচারপতি জানিয়েছেন, এসআইআর শুনানির ক্ষেত্রে ১৪ ফেব্রুয়ারি মধ‍্যে জমা পড়া সব নথিই গৃহীত হবে। এই প্রসঙ্গে নির্বাচন কমিশন জানায়, শুধু ১৪ ফেব্রুয়ারির মধ‍্যে জমা পড়া নথি এবং যাদের নথি রয়েছে শুধু সেই কাগজটাই গ্রহণ করা হোক।

8/10
এই প্রসঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন—
এই প্রসঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন— "আমরা আগেই বলেছি রিসিট দেওয়ার কথা। যদি সেটা ভুয়ো হয়, তাহলে ইআরও বলবেন এটা ভুয়ো রিসিট। বিচারকরা যথেষ্ট অভিজ্ঞ এই পার্থক‍্য করার জন‍্য।"
advertisement
9/10
প্রসঙ্গত, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শেষে আগামী ২৮ তারিখ রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। কিন্তু তা বাস্তবায়িত করার পথে রয়েছে একাধিক সমস্যা। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এখনও বহু নথি পরীক্ষার কাজ বাকি।

10/10
হাতে সময় মাত্র চারদিন। এর মধ্যে ৭০ লক্ষেরও বেশি ভোটারের নথি যাচাই কীভাবে সম্ভব, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সমস্যার সমাধানে জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ আগেই দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরও সুরাহা তেমন হয়নি। এই কাজে নির্বাচন কমিশনকে সাহায্য করার মতো অফিসারের সংখ্যাও কম। তাই সেক্ষেত্রে প্রয়োজনে ঝাড়খণ্ড ওড়িশার মতো পড়শি ভিনরাজ্যে বিচারকদের সাহায্য নেওয়ার কথাও আজ জানিয়েছে শীর্ষ আদালত।