advertisement

Nisith Pramanik Net Worth: জমিজমা-গয়নাগাটি থাকলেও কোনও গাড়ি নেই নিশীথের! একাধিক মামলায় নাম রয়েছে! কত সম্পত্তি বিজেপি প্রার্থীর?

Last Updated:
হলফনামা থেকে জানা যায়, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ৫ লক্ষ ১২ হাজার ৬৯৯ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে তাঁর আয় ছিল ১২ লক্ষ ৩৪ হাজার ৫৭৪ টাকা। পরের অর্থবর্ষ ২০২৪-২৫-এ সেই আয় কমে দাঁড়ায় ১০ লক্ষ ৩৯ হাজার ৬৮০ টাকা এবং ২০২৫-২৬ অর্থবর্ষে তা আরও নেমে হয় ২ লক্ষ ৯৬ হাজার ৯১০ টাকা। তবে তাঁর স্ত্রী প্রিয়ঙ্কা প্রামাণিক ও দুই নাবালক সন্তানের আয়ের কোনও তথ্য হলফনামায় উল্লেখ করা হয়নি।
1/7
২০১৯ সালের লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে যান নিশীথ প্রামাণিক। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি হিসেবেও দায়িত্ব পান। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে একই কেন্দ্র থেকে পরাজিত হন তিনি। ভোটে কারচুপির অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থও হয়েছিলেন। এ বার কোচবিহারের মাথাভাঙা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন নিশীথ। তাঁর সম্পত্তি ও শিক্ষাগত যোগ্যতার তথ্য উঠে এসেছে হলফনামায়।

2/7
২০২১ সালের বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে জয়ী হলেও পরে বিধায়ক পদ ছেড়ে দেন নিশীথ এবং নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় স্থান পান। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রে তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়ার কাছে প্রায় ৪০ হাজার ভোটে পরাজিত হন তিনি। এরপর নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ তুলে ‘ইলেকশন পিটিশন’ দায়ের করেন, যেখানে দাবি করেন, গণনাকেন্দ্রে বহু ইভিএম বদল করা হয়েছে।

3/7
হলফনামা অনুযায়ী, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ৫ লক্ষ ১২ হাজার ৬৯৯ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে তাঁর আয় ছিল ১২ লক্ষ ৩৪ হাজার ৫৭৪ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে আয় কমে দাঁড়ায় ১০ লক্ষ ৩৯ হাজার ৬৮০ টাকা এবং ২০২৫-২৬ অর্থবর্ষে তা আরও কমে হয় ২ লক্ষ ৯৬ হাজার ৯১০ টাকা। তাঁর স্ত্রী প্রিয়ঙ্কা প্রামাণিক ও দুই নাবালক পুত্রের আয়ের তথ্য হলফনামায় উল্লেখ করা হয়নি।

4/7
নিশীথের হাতে বর্তমানে নগদ রয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ২০০ টাকা, তাঁর স্ত্রীর হাতে ২৫ হাজার ৬৫০ টাকা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তিনটি অ্যাকাউন্টে তাঁর নামে রয়েছে যথাক্রমে ৪,৭৪৯ টাকা, ৯০০ টাকা এবং ১ লক্ষ ৫৯ হাজার টাকা। তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে রয়েছে ১৬,৫০০ টাকা এবং তাঁর নামে ৫ লক্ষ টাকার একটি বিমাও রয়েছে।

5/7
গয়নার ক্ষেত্রে নিশীথের কাছে রয়েছে ৬১.০৫ গ্রাম সোনা ও রুপোর অলঙ্কার, যার মূল্য প্রায় ৯ লক্ষ ১৫ হাজার ৭৫০ টাকা। তাঁর স্ত্রীর কাছে রয়েছে ১১৮.৫৪ গ্রাম সোনা ও রুপোর গয়না, যার মূল্য প্রায় ১৭ লক্ষ ৭৮ হাজার ১০০ টাকা।স্থাবর সম্পত্তির মধ্যে নিশীথের নামে রয়েছে ২০ লক্ষ ৪১ হাজার ৮৭৫ টাকার বাস্তু জমি। জমিতে তাঁর বিনিয়োগ প্রায় ৩৩ লক্ষ টাকা। কলকাতায় তাঁর ৫৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে, যার বর্তমান মূল্য প্রায় ২২ লক্ষ টাকা। তাঁর স্ত্রীর নামে রয়েছে আড়াই লক্ষ টাকার স্থাবর সম্পত্তি এবং উপহার হিসেবে পাওয়া ৭০ হাজার ৪৫৬ টাকার সম্পদ।

6/7
অপরাধ সংক্রান্ত তথ্য অনুযায়ী, নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে দিনহাটা, মাথাভাঙা, কোতোয়ালি ও আলিপুরদুয়ারের বিভিন্ন থানায় মোট ১৬টি এফআইআর দায়ের হয়েছে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত একাধিক ফৌজদারি মামলা তাঁর বিরুদ্ধে বিচারাধীন রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় চার্জশিট দাখিল হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও মামলাতেই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়নি। তাঁর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, প্রতারণা, বেআইনি জমায়েত, বিস্ফোরক রাখা বা তৈরি এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো অভিযোগ রয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বিজেপির আন্দোলন চলাকালীন তাঁকে গ্রেফতারও করা হয়েছিল।

7/7
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে হলফনামায় উল্লেখ রয়েছে, কোচবিহারের দিনহাটার ভেতাগুড়ি লাল বাহাদুর শাস্ত্রী বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক পাশ করেছেন নিশীথ। তবে তিনি কোন সালে মাধ্যমিক পাশ করেছেন, তা উল্লেখ করা হয়নি।