IPL 2026 : ৩ ঘণ্টা ঘুম, ২১ ঘণ্টা বোলিং! আইপিএলের সেরা বল করা প্রিন্স যাদব কে? ঈশান কিষাণ যাঁর ডেলিভারিতে ক্লিন বোল্ড
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Prince Yadav : কে এই প্রিন্স যাদব, তাঁর ডেলিভারি খেলতে পারলেন না ভারতীয় দলের তারকা ব্যাটার ঈষান কিষাণ। হলেন ক্লিন বোল্ড।
কলকাতা : আইপিএল এমন একটি মঞ্চ, যেখানে তরুণ খেলোয়াড়দের পরিশ্রম সার্থক হয় এবং তাঁরা রাতারাতি তারকা হয়ে ওঠে।
আইপিএল ২০২৬-এ লখনউ সুপার জায়ান্টসের পেসার প্রিন্স যাদব তাঁর দুর্দান্ত বোলিংয়ের জন্য আলোচনায় রয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে তিনি একটি জাদুকরী ডেলিভারি করে ঈশান কিষাণকে পরাস্ত করেন।
প্রিন্স যাদবের সেই বলটি বাতাসে ভেসে এসে পিচে পড়ে সরাসরি স্টাম্পে আঘাত করে এবং বেল উড়িয়ে দেয়। ঈশান কিষাণের কাছে এই বলের কোনও উত্তর ছিল না। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা এটিকে এখনও পর্যন্ত আইপিএলের সেরা বল হিসেবে বিবেচনা করছেন।
advertisement
advertisement
এদিকে, LSG-এর হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে তিনি এই পেসারের প্রশংসা করছেন। ল্যাঙ্গার বলেছেন, প্রিন্স যাদব তাঁর বোলিংকে এতটা ভালবাসেন যে যদি বলা হয় দিনে ২১ ঘণ্টা বোলিং কর, তিনি তা করার জন্যও প্রস্তুত থাকবেন।
সম্প্রতি লখনউ সুপার জায়ান্টসের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার একটি পডকাস্টে বড় কথা বলেছেন। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, “আপনার টিমে কোন যুব খেলোয়াড়ের উপর নজর থাকবে?” তখন তিনি প্রিন্স যাদবের নাম উল্লেখ করেন।
advertisement
TOO HOT TO HANDLE!
🎥 Prince Yadav with a breathtaking start to his spell #SRH down early
Updates https://t.co/qC2rF1Hiiz#TATAIPL | #KhelBindaas | #SRHvLSG pic.twitter.com/1snNPwmABB
— IndianPremierLeague (@IPL) April 5, 2026
advertisement
আরও পড়ুন- বৈভব সূর্যবংশীর জীবন বদলে যাবে এবার! বিসিসিআই নিল বিরাট সিদ্ধান্ত
ল্যাঙ্গার বলেন, তিনি অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়। ও দিনে ৬ ঘণ্টা বোলিং করে, এর পর ট্রেনিং করে। আরও আশ্চর্যজনক হলো, ও মাত্র ৩ ঘণ্টা ঘুমিয়ে ২১ ঘণ্টা বোলিং করার জন্যও প্রস্তুত থাকে। এই যুব পেসার ভবিষ্যতে নিজের নাম উজ্জ্বল করবে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ২৪ বছরের পেসার প্রমাণ করলেন কেন তাঁকে লম্বা রেসের ঘোড়া বলা হচ্ছে।
advertisement
তিনি নিজের প্রথম ওভারের তৃতীয় বলে SRH-এর অধিনায়ক ঈশান কিষাণকে আউট করে দেন। এই ম্যাচে তিনি ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 05, 2026 8:01 PM IST









