TRENDING:

White Sauce Pasta: ময়দা ছাড়ুন, স্বাস্থ্যকর সুজির হোয়াইট সস পাস্তা একবার খেয়ে দেখুন, সহজ রেসিপিতে ঘরেই বানান ইটালিয়ান খাবার

Last Updated:

White Sauce Pasta Recipe: পাস্তা, মূলত ইটালিয়ান খাবার হলেও বর্তমানে সারা বিশ্বের কাছে বেশ জনপ্রিয়। কয়েকটি সহজ জিনিস মাথায় রাখলেই যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। জানুন সুজির হোয়াইট সস পাস্তার সহজ রেসিপি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালচিনি, আলিপুরদুয়ার, অনন্যা দে: সকাল হোক অথবা বিকেল একটু অন্য স্বাদের খাবার খেতে কার না মন চায়। তার উপর যদি হয় ইতালিয়ান খাবার, তাহলে তো কোনও কথাই নেই। ময়দা ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে তৈরি হোয়াইট সস পাস্তা খেতে ভিড় জমে আলিপুরদুয়ার জেলার কালচিনির এই দোকানটিতে।
advertisement

কালচিনির প্রধান রাস্তায় দীপঙ্কর সরকার ও তাঁর স্ত্রী একটি ছোট দোকান চালান। এই দোকানে তাঁদের হাতে তৈরি হোয়াইট সস পাস্তা খেতে আসেন পর্যটকরাও। সকলের স্বাস্থ্যের কথা ভেবে ময়দার ব্যবহার তাঁরা করেন না। সুজির পাস্তা দিয়েই এই খাবার তৈরি করেন তাঁরা।

আরও পড়ুনঃ প্রেম দিবসে খুলল পাঁশকুড়ার ভাইরাল উড়োজাহাজ রেস্তোরাঁ! উন্নতমানের খাবার সঙ্গে বিমানবন্দর ঘোরার অভিজ্ঞতা, দেখুন প্রথম ঝলক

advertisement

পাস্তা খেতে কমবেশি সকলেই ভালবাসে। সাদা খাবার বললে বাঙালি ভাত বোঝে, আর সস বললেই টমেটো সস। কিন্তু হোয়াইট সস আবার বিশেষ কিছু রেসিপির জন্য বিখ্যাত। এই হোয়াইট সস পাস্তা বেশ প্রসিদ্ধ একটি খাবার। নিজের এলাকায় হাতের নাগালে হোয়াইট সস পেয়ে আহ্লাদে আটখানা আলিপুরদুয়ারবাসী। এটি একটি ইটালিয়ান খাবার হলেও বর্তমানে সারা বিশ্বের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। রেসিপি খুব সহজ। শুধু কিছু কথা মাথায় রাখলেই কেল্লাফতে। যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন।

advertisement

View More

আরও পড়ুনঃ দীর্ঘজীবী হোক প্রেম! যমের দুয়ার থেকে স্বামীকে ফেরালেন স্ত্রী, ভ্যালেন্টাইন্স ডে-তে কোচবিহারের দম্পতির ভালবাসার কাহিনি চোখে জল আনবে

গ্যাসে প্যান বসিয়ে তেল গরম করে সুইট কর্ন, ব্রকোলি, সবুজ এবং লাল ক্যাপ্সিকাম হালকা ভেজে নিতে হয়। তারপরে জল দিয়ে হাফ চা চামচ লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিতে হয়। আরেকটি পাত্রে মাঝারি আঁচে সামান্য লবণ ও পাস্তা দিয়ে সেদ্ধ বসাতে হয়। সাদা সস প্রস্তুত করার জন্য হালকা আঁচে প্যান বসিয়ে মাখন গরম করতে হয়। মাখন গলে গেলে এতে গ্রেট করা রসুন দিয়ে এক মিনিট ভাজতে হয়। তারপর তাতে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালভাবে ভেজে প্যানে দুধ দিয়ে ক্রমাগত নাড়তে হয়। প্রয়োজন হলে তাতে আরও লবণ এবং গোলমরিচ দিতে হবে। সব শেষে পাস্তা, সবজি মিশিয়ে দিন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ময়দা ছাড়ুন, স্বাস্থ্যকর সুজির হোয়াইট সস পাস্তা একবার খেয়ে দেখুন, রইল সহজ রেসিপি
আরও দেখুন

এই বিষয়ে দীপঙ্কর সরকার জানান, “লোভনীয় খাবার খেতে কার না ভাল লাগে। কালচিনি এলাকায় এই সব খাবার পাওয়া যেত না। আমরাও কম দামে এই খাবার বিক্রি করছি। সকলের পছন্দ হচ্ছে এই সুজির পাস্তা।”

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
White Sauce Pasta: ময়দা ছাড়ুন, স্বাস্থ্যকর সুজির হোয়াইট সস পাস্তা একবার খেয়ে দেখুন, সহজ রেসিপিতে ঘরেই বানান ইটালিয়ান খাবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল