TRENDING:

SIR Final List: SIR-এর চূড়ান্ত তালিকায় মুর্শিদাবাদের একই গ্রামে ২৮৭ জনের নাম 'বিচারাধীন'! চরম উদ্বেগে ভোটাররা

Last Updated:

WB SIR Final List: সামনেই নির্বাচন, তার আগেই মুর্শিদাবাদের একটি গ্রামে বড়সড় বিপত্তি। SIR-এর চূড়ান্ত তালিকায় একই গ্রামের ২৮৭ জন ভোটারের নাম ‘বিচারাধীন’ বা Under Adjudication বলে জানানো হয়েছে। এই ঘটনায় ব্যাপক শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বহরমপুর, কৌশিক অধিকারী: নির্বাচন কমিশনের ঘোষিত এসআইআরের চুড়ান্ত ভোটার তালিকায় নাম নেই একই গ্রামের ২৮৭ জন বাসিন্দার। ভোটার তালিকায় বিচারাধীন অবস্থায় রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসতেই চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের পদ্মানাভপুর গ্রামে চাঞ্চল্যকর পরিস্থিতি গ্রামবাসীদের মধ্যে।
advertisement

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তারা বৈধ ভোটার হলেও হঠাৎ করে নাম বিচারাধীন দেখানোয় আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকেই প্রশাসনের দ্বারস্থ হয়ে দ্রুত সমস্যার সমাধানের আবেদন জানিয়েছেন।

গ্রামবাসীরা জানান, একসঙ্গে এত সংখ্যক মানুষের নাম বিচারাধীন হয়ে যাওয়া স্বাভাবিক নয় এবং এর সঠিক তদন্ত প্রয়োজন। বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও দ্রুত পদক্ষেপের আশ্বাস চাওয়া হচ্ছে।

advertisement

আরও পড়ুন: বদলে গেল সময়সূচী, এবার বহরমপুরে জেলা গ্রন্থাগারে ১২ ঘণ্টা বই পড়ার সুযোগ! পড়ুয়াদের জন্য বড় উদ্যোগ

View More

এদিকে, পুরো ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর সকলের। শনিবারই চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। সেই তালিকায় রাজ্যে বিচারাধীন রয়েছে ৬০ লক্ষ ভোটার। তালিকার শীর্ষে নাম রয়েছে মুর্শিদাবাদ জেলার।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ছবি বিক্রি জোগাড় হচ্ছে পড়াশোনার খরচ, সোশ্যাল মিডিয়া ঘুরিয়ে দিয়েছে ভাগ্যের চাকা
আরও দেখুন

এই জেলায় ১১ লক্ষ ১ হাজার ১৪৫ জনের নাম বিচারাধীন রয়েছে। জেলায় এত সংখ্যক শুনানির জন্য ২২ জন বিচারকের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে খসড়া তালিকায় ২লক্ষ ৭৮ হাজার ৮৩৭ জনের নাম বাদ গিয়েছে। ৫ হাজার ২০০ জনের নাম নতুন ভোটার হিসেবে সংযোজন হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার ৫৪ লক্ষ ৭৫ হাজার ৪৭০ জন। ১১ লক্ষ ১ হাজার ১৪৫ জনের ভাগ্য ঝুলছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
SIR Final List: SIR-এর চূড়ান্ত তালিকায় মুর্শিদাবাদের একই গ্রামে ২৮৭ জনের নাম 'বিচারাধীন'! চরম উদ্বেগে ভোটাররা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল