TRENDING:

IMD Weather Forecast: প্রখর রোদে চড়ছে পারদ! আচমকাই ধেয়ে আসবে কালবৈশাখী? ঝেঁপে নামবে বৃষ্টি! আবহাওয়ার বড় খবর

Last Updated:
IMD Weather Forecast: দিনভর প্রখর রোদে বাড়িতে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। ফের ঝড়বৃষ্টির সতর্কতা দিল হাওয়া অফিস। ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
advertisement
1/6
প্রখর রোদে চড়ছে পারদ! আচমকাই ধেয়ে আসবে কালবৈশাখী? ঝেঁপে নামবে বৃষ্টি! আবহাওয়ার বড় খবর
*উষ্ণ আর্দ্র আবহাওয়া সেইসঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, বাড়ছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর-সহ তাপমাত্রার পারদ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পাশাপাশি প্রবেশ করছে জলীয় বাষ্পপূর্ণ বাতাস। ফলে একদিকে যেমন উষ্ণ আর্দ্র। অন্যদিকে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
advertisement
2/6
*আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, মূলত পশ্চিম ও উত্তর-পশ্চিম উষ্ণ বাতাসের ফলে জেলায় জেলায় বাড়ছে তাপমাত্রার পারদ। উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকার জন্য দক্ষিণবঙ্গের সব জেলায় চরম অস্বস্তি। দক্ষিণবঙ্গের সব জেলাতেই সপ্তাহের শেষভাগে এরকমই আবহাওয়া থাকবে।
advertisement
3/6
*আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সেই সঙ্গে হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম জেলায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে।
advertisement
4/6
*মূলত অনুকূল বাতাস এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে স্থলভাগে। যার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শনিবার থেকে বদলাবে আবহাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। উপকূলবর্তী জেলায় ঝোড়ো হওয়ার গতিবেগ বেশি থাকবে।
advertisement
5/6
*দিঘা হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, শনিবার থেকে আবহাওয়া বদলে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে জেলায়। দিনের বেলার তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। শনিবার মূলত পরিষ্কার থাকবে আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা আকাশ জেলা জুড়ে বিরাজ করবে। উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকার কারণে অস্বস্তি বাড়বে।
advertisement
6/6
*৪ এপ্রিল শনিবার দিঘার আবহাওয়া থাকবে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। মূলত আংশিক মেঘলা থাকবে আকাশ। শনিবার বিকেল থেকে আবহাওয়া পরিবর্তনে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা দিঘা-সহ পূর্ব মেদিনীপুরে। পাশাপাশি রবিবার দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
IMD Weather Forecast: প্রখর রোদে চড়ছে পারদ! আচমকাই ধেয়ে আসবে কালবৈশাখী? ঝেঁপে নামবে বৃষ্টি! আবহাওয়ার বড় খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল