advertisement

Murshidabad Library Timings: বদলে গেল সময়সূচী, এবার বহরমপুরে জেলা গ্রন্থাগারে ১২ ঘণ্টা বই পড়ার সুযোগ! পড়ুয়াদের জন্য বড় উদ্যোগ

Last Updated:

Murshidabad Library Timings: পড়ুয়াদের দীর্ঘদিনের দাবি মেনে বহরমপুর জেলা গ্রন্থাগারের সময়সীমা বৃদ্ধি করল কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এখন টানা ১২ ঘণ্টা খোলা থাকবে এই গ্রন্থাগার। জেলা প্রশাসনের এই উদ্যোগে খুশি মুর্শিদাবাদের বইপ্রেমীরা।

+
জেলা

জেলা গ্রন্থাগারে বই পড়তে ভিড় ছাত্র ছাত্রীদের 

বহরমপুর, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে আছে জেলা গ্রন্থাগার। মুর্শিদাবাদ জেলা গ্রন্থাগারে এবার নেওয়া হল এক অভিনব উদ্যোগ। পড়ুয়াদের স্বপ্নপূরণে প্রশাসনের উদ্যোগে গর্বিত হবেন আপনিও। মুর্শিদাবাদ জেলা গ্রন্থাগারে এক সময় বই পড়ার জন্য পড়াশোনার জন্য সময় ছিল মাত্র দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। কিন্তু জেলার বিভিন্ন জায়গা থেকে আসা পড়ুয়াদের দীর্ঘদিনের দাবি ছিল লাইব্রেরির সময়সীমা বৃদ্ধি এবং আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
বর্তমান জেলাশাসক নীতিন সিংহনিয়ার কাছে আবেদন জানানোর পর সেই দাবিকে মান্যতা দেওয়া হয়েছে। এখন থেকে গ্রন্থাগার খোলা থাকছে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। অর্থাৎ টানা ১২ ঘণ্টা পড়াশোনার সুযোগ পাচ্ছেন জেলার ছাত্রছাত্রীরা। দৈনন্দিন গড়ে ২০০ জনের বেশি পড়ুয়ারা বই পড়তে ভিড় জমান।
advertisement
advertisement
শুধু সময় বৃদ্ধি নয়, ইতিমধ্যেই দেড় লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে গ্রন্থাগারের উন্নয়নের জন্য। বর্তমানে চারটি রিডিং রুম থাকলেও আরও রিডিং রুম বাড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা শাসক। পাশাপাশি উন্নত বাথরুম, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। এছাড়াও জেলাশাসক নিজস্ব লেখা ১৪টি বই গ্রন্থাগারে দান করেছেন, যা ছাত্রছাত্রীদের জ্ঞানভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় পড়ুয়াদের মুখে এখন সন্তুষ্টির হাসি। পাঠক ছাত্র-ছাত্রীদের কথায়, “আগে বহুবার আবেদন করেও সাড়া মেলেনি, কিন্তু বর্তমান প্রশাসনের উদ্যোগে গ্রন্থাগার আজ পড়াশোনার এক আদর্শ পরিবেশে পরিণত হয়েছে। মুর্শিদাবাদ জেলা শাসকের একাধিক বই এখানে পড়তে পাচ্ছি। তবে ১২ ঘন্টা এবার থেকে গ্রন্থাগার খোলা থাকার ফলে আমরাও উপকৃত হব।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad Library Timings: বদলে গেল সময়সূচী, এবার বহরমপুরে জেলা গ্রন্থাগারে ১২ ঘণ্টা বই পড়ার সুযোগ! পড়ুয়াদের জন্য বড় উদ্যোগ
Next Article
advertisement
Arijit Singh: অরিজিৎ সিং-এর দোল! স্কুটিতে বসেই অরিজিতের হোলি খেলা, প্রতিবেশীদের বললেন, "বেশি রং দিও না"
স্কুটিতে বসেই অরিজিতের হোলি খেলা, প্রতিবেশীদের বললেন, "বেশি রং দিও না"
  • দোলের দিন স্কুটারে বসা অরিজিতকে রং মাখাতে আসে পাড়ার কয়েকজন ছোট ছেলেমেয়ে

  • যাদের দেখে হাসেন অরিজিৎ৷ তবে বলেন, একটু কম রং দিতে!

  • হোলির দিনে, এই ভিডিওটি ভাইরাল, যদিও এটি পুরনো

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement