US Strikes Iran: ‘সাপের মাথাটাই কেটে দিয়েছি...,’ ইরানে আরও ভয়াবহ হামলা চালাল আমেরিকা! ধূলোয় মিশল ইরান গার্ডের হেডকোয়াটার্স
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
আমেরিকার সেনার তরফে করা সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে, গত ৪৭ বছরে কমপক্ষে ১০০০ আমেরিকানের মৃত্যুর জন্য দায়ী ছিল এই IRGC৷ সেই ইরান গার্ডের প্রধান কার্যালয়কে বিমানহানায় ধূলোয় মিশিয়ে দেওয়ার দাবি আমেরিকার৷
তেহরান: ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করাই লক্ষ্য৷ ইরানের উপরে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা এবং মার্কিন মদতপুষ্ট ইজরায়েল৷ গত শনিবারের জোরদার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইকে সপরিবার শেষ করে দিয়েছে আমেরিকা৷ এবার ইরানের বর্তমান সরকারের সামরিক ক্ষমতার মেরুদণ্ডও নিশ্চিহ্ন করে দেওয়ার দাবি করল ডোনাল্ড ট্রাম্পের সেনা৷ বিবৃতির মাধ্যমে আমেরিকার সেন্ট্রাল কম্যান্ড (CENTCOM) দাবি করল, ‘সাপের মাথাটাই কেটে দিয়েছি৷’
হামলা, বিমানহানার মাত্রা জোরদার করার দ্বিতীয় দিনেই ইরানের ভারী বিমানহানায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) হেডকোয়ার্টার্স ধ্বংস করে দেওয়ার দাবি করল আমেরিকার সেনা৷ প্রকাশ করল স্যাটেলাইটে পাওয়া হামলার ছবিও৷
advertisement
advertisement
The Iranian Islamic Revolutionary Guard Corps (IRGC) killed more than 1,000 Americans over the past 47 years. Yesterday, a large-scale U.S. strike cut off the head of the snake. America has the most powerful military on earth, and the IRGC no longer has a headquarters. pic.twitter.com/WdpN7JBECr
— U.S. Central Command (@CENTCOM) March 1, 2026
advertisement
ইরান গার্ডের বিরুদ্ধে জোরদার হামলার বিবরণ দিয়ে আমেরিকার সেন্ট্রাল কম্যান্ড, CENTCOM তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘গত ৪৭ বছর ধরে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) ১০০০-এরও বেশি মার্কিন নাগরিককে হত্যা করেছে৷ গতকাল, একটা বড় বিমানহানায় সেই সাপের মাথাটাকেই কেটে দিয়েছি৷’’
ইরানের রাজধানী তেহরানে লাগাতার বিমানহানা চালানোর মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই যুদ্ধ কমপক্ষে ১ মাস চলতে পারে৷ সংবাদ সংস্থা ডেইলি মেল-কে ট্রাম্প জানিয়েছেন, ‘‘শুরু থেকেই এটা ৪ সপ্তাহের একটা পরিকল্পনা ছিল৷’’
advertisement
শনিবার ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার মাধ্যমে মার্কিন-ইজরায়েলের যৌথ অভিযান শুরু হয়। তেহরান মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে এই হামলার জবাব দেয়৷ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান এবং ইজরায়েলে পর পর বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে ইতিমধ্যেই।
advertisement
এরই মাঝে ট্রাম্প দাবি করেছেন, খামেনেইয়ের মৃ্ত্যুর পরে ইরানের বর্তমান নেতারা তাঁর সঙ্গে সমঝোতা মূলক কথা বলতে আগ্রহ প্রকাশ করেছেন৷ যদিও এ নিয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি মার্কিন প্রেসিডেন্ট৷ পাশাপাশি, ইরানের তরফ থেকেও ট্রাম্পের দাবির সত্যতা প্রমাণমূলক কোনও বিবৃতি আসেনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
Mar 02, 2026 8:05 AM IST










