advertisement

PM Modi Speaks To Israeli PM: ইজরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করলেন মোদি! ‘যত দ্রুত সম্ভব বন্ধ করুন,’ নেতানিয়াহুকে বিশেষ পরামর্শ, কী কথা হল দুই নেতার?

Last Updated:

পশ্চিম এশিয়ার উত্তরোত্তর উত্তপ্ত পরিস্থিতির মাঝে সেখানে বসবাসকারী ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ক্রমশ চিন্তার কারণ হয়ে উঠছে কেন্দ্রের৷ পাশাপাশি, হরমুজ প্রণালী বন্ধ থাকায় অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধির সম্ভাবনাও বড় উদ্বেগের বিষয় কেন্দ্রের কাছে৷

বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন মোদির৷
বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন মোদির৷
নয়াদিল্লি: উদ্বেগপ্রকাশ করেছিলেন আগেই৷ এবার পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির মাঝে এবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ যে ভাবে পশ্চিম এশিয়ায় সামরিক পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, তাতে গত রবিবার রাতেই জরুরি বৈঠক করে ভারতের নিরাপত্তা বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রিসভার কমিটি৷ যে বৈঠকের সভাপতিত্ব করেন মোদি নিজে৷
সোশ্যাল মিডিয়া X-এ একটি পোস্ট করে, প্রধানমন্ত্রী মোদি লেখে, তাঁর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এবং সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার হিসেবে জোর দেওয়ার কথাও জানিয়েছি। যত দ্রুত সম্ভব যাতে এই শত্রুতার পরিস্থিতি বন্ধ হয়, তার প্রয়োজনীয়তাও পুনর্ব্যক্ত করেছে ভারত’৷
advertisement
advertisement
জরায়েল এবং আমেরিকার যৌথ হামলা চলছে ইরানে। পাল্টা ইরানও মার্কিন বিমানঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর জেরে চরম অস্থিরতা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। তবে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইয়ের হত্যা পরিস্থিতিকে আরও জোরালো করে তুলেছে।
advertisement
খামেনেইয়ের আমলে ভারতের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছেছিল। এবার খামেনেইয়ের পরে আরাফি ইরানের অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা হওয়ার পরে পরিবর্তিত পরিস্থিতি নিয়ে কূটনৈতিক সম্পর্ক কী হতে পারে সেই নিয়ে আলোচনা হতে পারে।
advertisement
এ মুহূর্তে ভারতের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল মধ্যপ্রাচ্যে আটকে পড়া হাজার হাজার ভারতীয় নাগরিকের নিরাপত্তা। যদি Iran এবং US–Israel জোটের মধ্যে যুদ্ধ আরও বাড়ে এবং গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ে, তাহলে এই ভারতীয়দের নিরাপত্তা নিয়ে চাপ বাড়বে। তাই আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের বিষয় ভাবতে হবে ভারতকে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi Speaks To Israeli PM: ইজরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করলেন মোদি! ‘যত দ্রুত সম্ভব বন্ধ করুন,’ নেতানিয়াহুকে বিশেষ পরামর্শ, কী কথা হল দুই নেতার?
Next Article
advertisement
Holi Metro Service: দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল... কখন থেকে চলবে প্রথম মেট্রো! বেরনোর আগে জেনে নিন
দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল... কখন থেকে চলবে প্রথম মেট্রো! বেরনোর আগে জেনে নিন
  • দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল

  • ২৭২টি পরিষেবার পরিবর্তে ৬০টি পরিষেবা

  • কিছু ক্ষেত্রে শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement