advertisement

SIR: অবশেষে মধ্যরাতে প্রকাশিত হল সাপ্লিমেন্টারি লিস্ট! কীভাবে দেখবেন? জেনে নিন খুঁটিনাটি

Last Updated:

অবশেষে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। মধ্যরাতে এই তালিকা প্রকাশিত হয়। জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তালিকা আপলোড করা শুরু হয়েছে। জানা গেছে, এই তালিকায় মোট প্রায় ২৯ লক্ষ নাম অন্তর্ভুক্ত রয়েছে। তবে ঠিক কতজন ভোটারের নাম বাদ পড়েছে বা নতুন করে যুক্ত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

মধ্যরাতে প্রকাশিত সাপ্লিমেন্টারি লিস্ট
মধ্যরাতে প্রকাশিত সাপ্লিমেন্টারি লিস্ট
কলকাতা:  অবশেষে সাপ্লিমেন্টারি ভোটার লিস্টের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। মধ্যরাতে প্রকাশিত হল এই তালিকা। জাতীয় নির্বাচন কমিশন এর ওয়েবসাইট এ লিস্ট প্রকাশ শুরু হল। জানা গিয়েছে, এই লিস্টে মোট ২৯ লক্ষের তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু, ঠিক কত লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে বা যুক্ত হয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। Ceo দফতর এর ওয়েবসাইটে খুব শীঘ্রই লিংক দেওয়া হবে এই তালিকা।
Ceo দফতরের ওয়েবসাইট এও লিংক দিয়ে দেওয়া হল-
https://ceowestbengal.wb.gov.in/SIR
জানা গিয়েছে, তালিকা প্রকাশ করা হলেও প্রযুক্তিগত সমস্যা রয়েছে বলে অভিযোগ। বেশিরভাগ বুথের অতিরিক্ত তালিকা ডাউনলোড করা যাচ্ছে না। এমনকি এপিক নম্বর দিয়েও নাম দেখা যাচ্ছে না।
advertisement
কীভাবে দেখা যাবে নাম?
কমিশন সূত্রে খবর, সোমবার বিকেলের মধ্যে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে তালিকা পৌঁছে গিয়েছে। রাতে নিষ্পত্তির পরে, দু’টি আলাদা তালিকা প্রকাশ করেছে কমিশন। একটিতে রয়েছে কাদের নাম উঠল। এবং অন্যটিতে যাদের নাম বাদ গিয়েছে সেই তালিকা রয়েছে। রাত থেকে অনলাইনে কমিশনের ওয়েবসাইটে গিয়ে অতিরিক্ত তালিকা দেখতে পাবেন ভোটারেরা। বিবেচনাধীন ভোটারেরা তাঁদের এপিক নম্বর দিয়ে তালিকায় নাম রয়েছে কি না জানতে পারবেন। শুক্রবার পর্যন্ত নিষ্পত্তি হওয়া ৪০ হাজার বুথের তালিকা কমিশনের কাছে পৌঁছে গিয়েছে। বুথ, বিডিও, এসডিও অফিস, ডিএম অফিসে অতিরিক্ত তালিকা ঝোলানো হবে।
advertisement
নাম বাদ পড়লে কী করতে হবে?
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে সেই ট্রাইবুনাল গঠন করেছে কলকাতা হাই কোর্ট। রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে। এই তালিকায় যাদের নাম বাদ পড়বে তাঁরা সেখানে আবেদন করতে পারবেন।
advertisement
প্রসঙ্গত, সোমবার রাত ৯টায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার কথা ছিল নির্বাচন কমিশনের। কিন্তু, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তালিকা প্রকাশ করা হয়নি। সোমবার বিকেলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, হাই কোর্ট এর তরফে সই করা তালিকা পেয়ে গেছে কমিশন। আপাতত কমিশন এর কাজ চলছে। এরপরেই তালিকা প্রকাশ করতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানানো হয়েছিল কমিশন সূত্রে। আর এই কাজ শেষ হলেই প্রকাশ করার কথা সাপ্লিমেন্টারি তালিকা। কিন্তু, ঠিক কখন তালিকা প্রকাশ হবে তা নির্দিষ্ট ভাবে জানানো হয়নি কমিশনের পক্ষ থেকে। অবশেষে মধ্যরাতে প্রকাশিত হল সাপ্লিমেন্টারি লিস্ট।
advertisement
বাংলায় ভোটের বাদ্যি বেজে গিয়েছে। কিন্তু, রাজ্যের ৬০ লক্ষ ভোটারের নাম কিন্তু এখনও ‘বিবেচনাধীন’ তালিকায়। সোমবারই প্রকাশিত হওয়ার কথা বহু প্রতীক্ষিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। জেলাশাসক ও পুলিস সুপারকে আগেই এই বিষয়ে সর্তকামূলক ব্য়বস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য।
প্রসঙ্গত, এ রাজ্যের মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ। SIR-র খসড়া তালিকায় বাদ পড়েছে ৫৮ লক্ষের নাম। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা বেরিয়েছিল। তাতে বাকি ৭ কোটি ৮ লক্ষ ভোটারেরই নাম রয়েছে। কিন্তু রাজ্যের ৬০ লক্ষ ভোটারের নাম এখনও ‘বিবেচনাধীন’ তালিকায়। অর্থাত্‍ তাঁদের তথ্য খতিয়ে দেখছেন জুডিশিয়াল অফিসাররা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, বিধানসভা ভোটের মনোনয়ন পেশের শেষদিন পর্যন্ত যতজন ছাড়পত্র পাবেন, শুধুমাত্র তাঁরাই ভোট দিতে পারবেন’।
advertisement
মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার অবশ্য জানিয়েছেন, ‘ভোটার তালিকা নিয়ে চিন্তার কারণ নেই। বর্তমানে কলকাতা হাইকোর্টের তদারকিতে ৭০০-র বেশি জুডিশিয়াল অফিসার এই নামগুলি খতিয়ে দেখছেন। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার বিবেচনাধীন ছিলেন। কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ১৫ লক্ষ আবেদনের নিষ্পত্তি করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR: অবশেষে মধ্যরাতে প্রকাশিত হল সাপ্লিমেন্টারি লিস্ট! কীভাবে দেখবেন? জেনে নিন খুঁটিনাটি
Next Article
advertisement
শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা..., কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!
শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা..., কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!
  • শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা

  • মঙ্গলবার জেলায় জেলায় টাঙানো হবে তালিকা!

  • কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement