advertisement

East Medinipur News: প্রেম দিবসে খুলল পাঁশকুড়ার ভাইরাল উড়োজাহাজ রেস্তোরাঁ! উন্নতমানের খাবার সঙ্গে বিমানবন্দর ঘোরার অভিজ্ঞতা, দেখুন প্রথম ঝলক

Last Updated:

East Medinipur News: পাঁশকুড়া তথা পূর্ব মেদিনীপুর জেলার প্রথম বিমান উড়ান দিতে তৈরি। ভ্যালেন্টাইন্স ডে-তে খুলে গেল উড়োজাহাজ থিমের রেস্তোরাঁ। ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে এই অভিনব রেস্তোরাঁ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

+
পাঁশকুড়ায়

পাঁশকুড়ায় খুলল উড়োজাহাজ থিমের রেস্তোরাঁ

পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: পাঁশকুড়া তথা পূর্ব মেদিনীপুর জেলার প্রথম উড়োজাহাজ উড়ান দিতে তৈরি। ভালবাসার দিন থেকে এই বিমানের উড়ান শুরু হচ্ছে। এইটুকু শুনে চমকে গেলেন তো। পাঁশকুড়ার মেচগ্রামের অদূরেই দেহাটি এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে আস্ত বিমান এবং ছোটখাটো একটি বিমানবন্দর। তবে এই বিমান বা বিমানবন্দর সরকারি উদ্যোগে হয়নি। সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে চালু হল। কিন্তু এই উড়োজাহাজ আকাশে উড়বে না। কারণ এটি একটি রেস্তোরাঁ।
পূর্ব মেদিনীপুর জেলার নানা প্রান্তেই বহু রেস্তোরাঁ রয়েছে। কোলাঘাট থেকে পাঁশকুড়া ১৬ নম্বর জাতীয় সড়কের দুই পাশেই বিভিন্ন মানের রেস্তোরাঁ রয়েছে। তবে এবার যাবতীয় আকর্ষণ কেড়ে নিল এই উড়োজাহাজ রেস্টুরেন্ট। এর উদ্বোধন ১৪ ফেব্রুয়ারি ভালবাসার দিনে হলেও, এটি তৈরির সময় থেকেই রীতিমত সাধারণ মানুষের মনে উৎসাহ লেগেছে। উড়োজাহাজের সদৃশ্য রেস্টুরেন্ট গড়ে ওঠার ছবি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে।
advertisement
advertisement
পাঁশকুড়ায় উড়োজাহাজ থিমের রেস্তোরাঁ
পাঁশকুড়ায় উড়োজাহাজ থিমের রেস্তোরাঁ
এরোপ্লেন সদৃশ্য রেস্টুরেন্ট গড়ে তোলার পিছনে উদ্যোক্তাদের মূল উদ্দেশ্য হল, মানুষকে উন্নতমানের খাবার ও বিমানবন্দরে ঘোরার অভিজ্ঞতা প্রদান করা। এ বিষয়ে রেস্তোরাঁর এক কর্মকর্তা জগন্নাথ দাস জানান, “বহু ধরনের রেস্তোরাঁ রয়েছে জেলা জুড়ে। আমরা নতুন কিছু করার চিন্তা ভাবনা নিয়ে এই এরোপ্লেন রেস্টুরেন্ট তৈরি করেছি। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। এদিন খাবার দাবারে বিশেষ ছাড়ও রয়েছে। আগামী দিনে পুরো জায়গাটা ছোটখাটো একটি বিমানবন্দর হিসাবে তুলে ধরতে চাই। সেই পরিকল্পনা নিয়েই কাজ চলছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
১৬ নম্বর জাতীয় সড়কের পাশে এই  উড়োজাহাজ রেস্টুরেন্ট রীতিমত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তৈরির সময় থেকে সাধারণ মানুষ এসে ছবি তুলছেন। এই এরোপ্লেন রেস্টুরেন্ট আগামিদিনে পাঁশকুড়ার পর্যটনে  বিশেষ গুরুত্ব রাখবে বলে জানান পাঁশকুড়ার বাসিন্দারা। সব মিলিয়ে ১৪ ফেব্রুয়ারিতে এই উড়োজাহাজ উদ্বোধন ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা তুঙ্গে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: প্রেম দিবসে খুলল পাঁশকুড়ার ভাইরাল উড়োজাহাজ রেস্তোরাঁ! উন্নতমানের খাবার সঙ্গে বিমানবন্দর ঘোরার অভিজ্ঞতা, দেখুন প্রথম ঝলক
Next Article
advertisement
Accident: সাত সকালে বাড়ির সামনে দাঁড়ানো এক ব্যক্তির মৃত্যু, তাঁর উপর উল্টে গেল ইট বোঝাই গাড়ি!
সাত সকালে বাড়ির সামনে দাঁড়ানো এক ব্যক্তির মৃত্যু, তাঁর উপর উল্টে গেল ইট বোঝাই গাড়ি!
  • একটি ইট বোঝাই ম্যাক্স গাড়ি তার উপর গিয়ে উল্টে পড়ে ৷

  • হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

  • আমিনপুর গোলাবাড়ি রোডের বারো মল্লিকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement