advertisement

Valentine's Day 2026: দীর্ঘজীবী হোক প্রেম! যমের দুয়ার থেকে স্বামীকে ফেরালেন স্ত্রী, ভ্যালেন্টাইন্স ডে-তে কোচবিহারের দম্পতির ভালবাসার কাহিনি চোখে জল আনবে

Last Updated:

Valentine's Day 2026: ভালবাসা মানে শুধু হাত ধরা নয়। কঠিন থেকে কঠিনতম সময়ে সঙ্গীর পাশে থাকা। ভ্যালেন্টাইন্স ডে-তে কোচবিহারের এক দম্পতির ভালবাসার কাহিনি আপনার চোখে জল আনবে।

ভ্যালেন্টাইন্স ডে
ভ্যালেন্টাইন্স ডে
কোচবিহার, শুভঙ্কর সাহা: ভালবাসা মানে শুধু হাত ধরা নয়। ভালবাসা মানে পাশে থাকা। কঠিন থেকে কঠিনতম সময়েও সঙ্গীর পাশে থাকা। ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ প্রেম দিবসে কোচবিহারের এক দম্পতির ভালবাসার কাহিনি আপনার চোখে জল আনবে।
কোচবিহার জেলার বোকালিরমঠ এলাকার দম্পতি আন্না আর দেবতোষের বিয়ের বয়স তখন কয়েকবছর। সংসার ছোট হলেও স্বপ্ন ছিল বড়। সুখেই দিন কাটছিল। কিন্তু হঠাৎ করেই দম্পতির মাথায় আকাশ ভেঙে পড়ে। তাঁরা জানতে পারলেন, দেবতোষের দু’টি কিডনিই প্রায় অকেজো। সময় নষ্ট না করে দম্পতি দৌড়ালেন বেঙ্গালুরু। শুরু হল লড়াই। সপ্তাহে তিন দিন ডায়ালিসিস। মুখে হতাশা, চোখে অনিশ্চয়তা। ডাক্তার জানালেন, বাঁচতে হলে কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া উপায় নেই।
advertisement
আরও পড়ুনঃ শিবরাত্রির আগে বানিপুরে অদ্ভুত আকারের গাছকে ঘিরে শোরগোল, পূরণ হচ্ছে মনস্কামনা! দূরদূরান্ত থেকে আসছেন ভক্তরা
কিডনির জন্য অনেক খোঁজাখুঁজি হল। কিন্তু পাওয়া গেল না। বাঁচার আশা একেবারে ক্ষীণ। শেষে আন্না নিঃশব্দে নিজের পরীক্ষা করালেন। রিপোর্ট হাতে পেতেই ডাক্তার জানালেন, স্বামীর সঙ্গে তাঁর কিডনি ম্যাচ করেছে।
advertisement
advertisement
দেবতোষ প্রথমে জানতেন না কার কিডনি তিনি পেতে চলেছেন। যখন জানলেন, চোখ ভিজে উঠল।
আরও পড়ুনঃ পেশায় সিভিক ভলান্টিয়ার, নেশায় সাহিত্যিক! ১৬০০ কবিতা, ৩০টি গল্প, ২টি উপন্যাসের স্রষ্টা! সুন্দরবনের কর্ণধরের ঝুলিতে পুরস্কারের পাহাড়
২০২৩ সালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে অপারেশন সফল হল। দীর্ঘ পুনর্বাসন, ওষুধ, নিয়মিত চেক-আপ। সবকিছুর মধ্যেই একসঙ্গে পথ চলা। আজ ২০২৬। তারা দু’জনে স্বাভাবিক জীবনযাপন করছেন। আন্না এক কিডনি নিয়েই সুস্থ, আর দেবতোষ নতুন জীবনের মূল্য বুঝে প্রতিটি দিন স্ত্রীর ভালবাসার কাছে কৃতজ্ঞতায় কাটান।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Valentine's Day 2026: দীর্ঘজীবী হোক প্রেম! যমের দুয়ার থেকে স্বামীকে ফেরালেন স্ত্রী, ভ্যালেন্টাইন্স ডে-তে কোচবিহারের দম্পতির ভালবাসার কাহিনি চোখে জল আনবে
Next Article
advertisement
Anurag Dobhal: ইউটিউব লাইভে বলেছিলেন, নিজেকে শেষ করতে চান অনুরাগ! ভয়াবহ ঘটনার পর হাসপাতালে 'হাসিমুখে' দেখা গেল বিগ বস প্রতিযোগীকে
বলেছিলেন, নিজেকে শেষ করতে চান! ভয়াবহ ঘটনার পর হাসপাতালে দেখা মিলল অনুরাগের
  • লাইভস্ট্রিমের সময় ডোভাল একটি টয়োটা ফরচুনার গাড়ি দ্রুত গতিতে চালাচ্ছিলেন

  • এটিকে তাঁর "শেষ ড্রাইভ" হিসাবে বর্ণনা করেছিলেন

  • আপাতত তিনি হাসপাতালে থাকলেও কিছুটা সুস্থ, ইউটিউবারের হাসিমুখ দেখে ভক্তরা খুশি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement