advertisement

Maha Shivratri 2026: শিবরাত্রির আগে বানিপুরে অদ্ভুত আকারের গাছকে ঘিরে শোরগোল, পূরণ হচ্ছে মনস্কামনা! দূরদূরান্ত থেকে আসছেন ভক্তরা 

Last Updated:

Maha Shivratri 2026: প্রায় ১২ বছর আগে স্থানীয় বাসিন্দারা ঘটা করে একটি বট ও অশ্বত্থ গাছের ‘বিয়ে’ দিয়েছিলেন। বর্তমানে তাদের ঝুরি এমনভাবে নেমে এসে একে অপরের সঙ্গে জড়িয়ে মন্দিরের আকার নিয়েছে।

+
বানিপুরে

বানিপুরে অদ্ভুত আকারের গাছ

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: শিবরাত্রির আগে হাবড়া বানিপুর এলাকায় এক অদ্ভুত আকৃতির গাছকে ঘিরে বাড়ছে ভক্তদের ভিড়। প্রায় ১২ বছর আগে স্থানীয় বাসিন্দারা ঘটা করে একটি বট ও অশ্বত্থ গাছের ‘বিয়ে’ দিয়েছিলেন। সেই সময় ধর্মীয় আচার মেনে, ব্রাহ্মণ ডেকে সম্পন্ন হয়েছিল গাছ দু’টির বিবাহ অনুষ্ঠান। বছরের পর বছর কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে গাছ দুটি আকারেও বেড়ে উঠেছে। বর্তমানে তাদের ঝুরি এমনভাবে নেমে এসে একে অপরের সঙ্গে জড়িয়ে গিয়েছে যে দূর থেকে দেখে অনেকটাই মন্দিরের মতো আকৃতি মনে হয়। এই দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন কৌতূহলী মানুষজন।
স্থানীয়রা ওই স্থানে একটি শিবমূর্তিও প্রতিষ্ঠা করেছেন। তারপর থেকেই নিয়মিত পুজো-অর্চনা শুরু হয়েছে। বিশেষ করে শিবরাত্রি সামনে রেখে এলাকায় চলছে বিশেষ প্রস্তুতি। ব্রাহ্মণ ডেকে বিধি মেনে পুজো করা হবে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা।
আরও পড়ুনঃ রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে দ্বারোদ্ঘাটন! জীর্ণতা কাটিয়ে এসি-উন্নত সাউন্ডে সজ্জিত হবে মেদিনীপুরের ঐতিহাসিক প্রেক্ষাগৃহ, মুখ্যমন্ত্রীর বরাদ্দ ৮০ লক্ষ
স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, এই স্থানে পুজো দিলে মনের ইচ্ছা পূরণ হয়। এমনকি গাছটিকে সাক্ষী রেখে একাধিক বিবাহও সম্পন্ন হয়েছে বলে দাবি তাদের। লোককথা ও বিশ্বাসকে কেন্দ্র করে ধীরে ধীরে এই গাছটি এলাকায় এক আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শিবরাত্রির দিন এখানে বিশেষ পুজোর আয়োজন করা হবে। দূর-দূরান্ত থেকে বহু ভক্ত ইতিমধ্যেই এই অদ্ভুত আকৃতির ‘মন্দির গাছ’ দর্শন ও পুজো দিতে আসছেন। স্থানীয়দের মতে, মানুষের বিশ্বাস ও ভক্তিই এই গাছটিকে আজ বানিপুরের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Maha Shivratri 2026: শিবরাত্রির আগে বানিপুরে অদ্ভুত আকারের গাছকে ঘিরে শোরগোল, পূরণ হচ্ছে মনস্কামনা! দূরদূরান্ত থেকে আসছেন ভক্তরা 
Next Article
advertisement
Kolkata Airport Bomb Scare: কলকাতা বিমানবন্দরে বিমানে বোমাতঙ্ক ! একটা চিরকূটেই ছড়াল আতঙ্ক, নামিয়ে আনা হল যাত্রীদের
কলকাতা বিমানবন্দরে বিমানে বোমাতঙ্ক ! একটা চিরকূটেই ছড়াল আতঙ্ক, নামিয়ে আনা হল যাত্রীদের
  • কলকাতা বিমানবন্দরে বিমানে বোমাতঙ্ক !

  • একটা চিরকূটেই ছড়াল আতঙ্ক

  • প্লেন থেকে নামিয়ে আনা হল যাত্রীদের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement