advertisement

North 24 Parganas News: পরিবেশের বারোটা বাজিয়ে ছাড়ছে অবৈধ কারবারিরা, রাতারাতি সাফ হয়ে যাচ্ছে প্রাচীন গাছ! সুন্দরবন এলাকায় কমছে সবুজ

Last Updated:

North 24 Parganas News: বহু পুরনো গাছ পরিকল্পিতভাবে কেটে নিচ্ছে অসাধু কারবারিরা। দিনের বেলায় নজরদারি থাকলেও রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে চলছে এই বেআইনি কাজ। একটু একটু করে সবুজ কমে যাচ্ছে এলাকা থেকে।

রাতের অন্ধকারে রাস্তার পাশের গাছ উধাও
রাতের অন্ধকারে রাস্তার পাশের গাছ উধাও
হাসনাবাদ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: অন্ধকার নামলেই কুঠারের শব্দ! রাতের আঁধারে গাছ উধাও হাসনাবাদের পূর্ব খেজুরবেড়িয়ায়। দিনের আলো ফুরোতেই যেন শুরু হয় কুঠারের শব্দ। অন্ধকার নামলেই একের পর এক গাছ উধাও হয়ে যাচ্ছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের রূপমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব খেজুরবেড়িয়া এলাকায়।
রাতের নিস্তব্ধতা ভেঙে চলেছে নির্বিচার বৃক্ষনিধন, এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। গ্রামবাসীদের দাবি, বহু পুরনো গাছ পরিকল্পিতভাবে কেটে নিচ্ছে অসাধু কারবারিরা। দিনের বেলায় নজরদারি থাকলেও রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে চলছে এই বেআইনি কাজ। সকালে ঘুম ভাঙতেই রাস্তার ধারে পড়ে থাকছে কাটা গাছের গুঁড়ি। আর একটু একটু করে সবুজ কমে যাচ্ছে এলাকা থেকে।
advertisement
আরও পড়ুন: উষ্ণায়ন নয়, সুন্দরবনের সর্বনাশের মূলে লুকিয়ে অন্য কারণ! নদীবাঁধ ভাঙার আসল রহস্য ফাঁস করলেন বিশেষজ্ঞরা
পরিবেশপ্রেমীদের মতে, বিশ্ব উষ্ণায়নের এই সময়ে একটি গাছ মানেই একটি প্রাণ। বিশেষ করে সুন্দরবন সংলগ্ন অঞ্চলে গাছের ভূমিকা অপরিসীম। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে এই বৃক্ষরাজি। নির্বিচারে গাছ কাটা চলতে থাকলে ভবিষ্যতে অক্সিজেনের ঘাটতি ও জলবায়ু বিপর্যয়ের আশঙ্কা আরও বাড়বে বলে মত বিশেষজ্ঞদের।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে হিঙ্গলগঞ্জ বনভূমি দফতরের কর্মদক্ষ সুরজিৎ বর্মন জানান, “গাছ কাটা সম্পূর্ণ বেআইনি। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা লিখিত অভিযোগ দায়ের করেছেন হাসনাবাদ থানা’য়। এলাকাবাসীর দাবি, অবিলম্বে রাতের টহল বাড়িয়ে এই বৃক্ষনিধন বন্ধ করতে হবে। সবুজ বাঁচলে তবেই বাঁচবে আগামী প্রজন্ম। এই বার্তাই এখন পূর্ব খেজুরবেড়িয়ার মানুষের মুখে মুখে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: পরিবেশের বারোটা বাজিয়ে ছাড়ছে অবৈধ কারবারিরা, রাতারাতি সাফ হয়ে যাচ্ছে প্রাচীন গাছ! সুন্দরবন এলাকায় কমছে সবুজ
Next Article
advertisement
Iran USA War Update:  দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
  • দুবাইতে মার্কিন সেনা ঘাঁটিতে হামলায় আমেরিকার মেরিন বাহিনীর ১০০ জন সদস্যের মৃত্যু হয়েছে বলে দাবি করল ইরান৷ ইরানের খাতাম-আল আনবিয়ায় সেদেশের সেনাবাহিনীর কেন্দ্রীয় সদর দফতর থেকেই বিবৃতি দিয়ে এই দাবি করা হয়েছে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement