advertisement

South 24 Parganas News: উষ্ণায়ন নয়, সুন্দরবনের সর্বনাশের মূলে লুকিয়ে অন্য কারণ! নদীবাঁধ ভাঙার আসল রহস্য ফাঁস করলেন বিশেষজ্ঞরা

Last Updated:

South 24 Parganas News: গবেষণায় নতুন তত্ত্ব উঠে এল। নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হওয়ায় ভাঙছে নদীবাঁধ। প্লাবন ভূমি না পেয়ে সরাসরি বাঁধে ধাক্কা মারছে বিপুল জলরাশি। আর যার ফলে প্রায়শই ভাঙছে বাঁধ। স্বাভাবিক প্রবাহ বন্ধ হওয়ায় বিপরীত প্রতিক্রিয়া।

বারবার নদীবাঁধ ভাঙার কারণ হিসেবে উঠে এল নতুন তত্ত্ব
বারবার নদীবাঁধ ভাঙার কারণ হিসেবে উঠে এল নতুন তত্ত্ব
নামখানা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: বেশ কয়েকবছর ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় নদীবাঁধ ভাঙার জন্য দাবি করা হচ্ছিল বিশ্ব উষ্ণায়ন ও জলস্তর বৃদ্ধির কথা। তবে এবার গবেষণায় নতুন তত্ত্ব উঠে এসেছে। জানা গিয়েছে, অধিকাংশ নদীতে প্লাবন ভূমি নেই বললেই চলে, অপরদিকে নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হওয়ায় ভাঙছে নদীবাঁধ। প্লাবন ভূমি না পেয়ে সরাসরি বাঁধে ধাক্কা মারছে বিপুল জলরাশি।
আর যার ফলে প্রায়শই ভাঙছে বাঁধ। নদী আর বাঁধের মধ্যে জায়গা ছাড়া হচ্ছে না, ফলে ক্ষতি হচ্ছে। সুন্দরবনের নদী বাঁধ ভাঙা নিয়ে এই তত্ত্ব সামনে আনলেন সুন্দরবন বিশেষজ্ঞ সুভাষ চন্দ্র আচার্য। বিগত দিনগুলিতে দেখা গিয়েছে, অনেক নদী কার্যত হারিয়ে গিয়েছে। কোথাও জলের প্রবাহে বাঁধা সৃষ্টি হয়েছে। কোথাও আবার নদীর জলরাশিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: ভোর থেকে হাতির তাণ্ডব গ্রামে, অতিকায় দাঁতালকে ক্রেনে ঝুলিয়ে সরিয়ে নিয়ে গেল বন দফতর! অভিযান দেখে শিউড়ে উঠবেন
তার ফলে দেখা গিয়েছে সমস্যা আরও বাড়ছে। সাধারণত জোয়ারের সময় জল ৩০ কিলোমিটার পর্যন্ত ভিতরে চলে আসে। এরপর আবার পলি নিয়ে সাগরে চলে যায় ভাটার সময়। কিন্তু নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হওয়ায় প্লাবন ভূমি পাচ্ছেনা সুন্দরবনের নদীগুলি। ফলে বিপুল পরিমাণে পলি জমা হচ্ছে নদীতেই। জোয়ারের সময় সমুদ্র থেকে জল প্রবেশ করলে সেই পলির উপরেই জল দাঁড়াচ্ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফলে চাপ বাড়ছে বাঁধের উপর। এই সমস্যা সমাধান না হলে ভবিষ্যতে আরও বাঁধ ভাঙবে। এতদিন পর্যন্ত বাঁধ ভাঙার জন্য দুর্বল নদী বাঁধ ও বিশ্ব উষ্ণায়নকে প্রধান কারণ হিসাবে দাবি করা হত। কিন্তু বর্তমানে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হওয়ায় বিপরীত প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ফলে ভাঙছে বাঁধ। এ নিয়ে সকলকে সতর্ক হতে হবে বলে মত বিশেষজ্ঞদের।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: উষ্ণায়ন নয়, সুন্দরবনের সর্বনাশের মূলে লুকিয়ে অন্য কারণ! নদীবাঁধ ভাঙার আসল রহস্য ফাঁস করলেন বিশেষজ্ঞরা
Next Article
advertisement
Iran USA War Update:  দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
  • দুবাইতে মার্কিন সেনা ঘাঁটিতে হামলায় আমেরিকার মেরিন বাহিনীর ১০০ জন সদস্যের মৃত্যু হয়েছে বলে দাবি করল ইরান৷ ইরানের খাতাম-আল আনবিয়ায় সেদেশের সেনাবাহিনীর কেন্দ্রীয় সদর দফতর থেকেই বিবৃতি দিয়ে এই দাবি করা হয়েছে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement