GT vs RR: রাজস্থানের বিরুদ্ধে কেন খেলছেন শুভমান গিল? জানা গেল আসল কারণ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
GT vs RR IPL 2026: শনিবার (৪ এপ্রিল) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে শুভমান গিল খেলতে পারেননি।
আইপিএল ২০২৬-এ গুজরাত টাইটান্স বড় ধাক্কা খেয়েছে অধিনায়ক শুভমান গিলের অনুপস্থিতিতে। শনিবার (৪ এপ্রিল) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি খেলতে পারেননি। দলের পক্ষ থেকে জানানো হয়, তিনি ‘মাসল স্পাজম’-এর সমস্যায় ভুগছেন। ফলে ম্যাচের আগে থেকেই কিছুটা চাপে পড়ে গুজরাত শিবির।
শুভমান গিলের অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলান আফগানিস্তানের তারকা লেগ-স্পিনার রাশিদ খান। তিনিই টস করতে এসে গিলের চোটের কথা জানান। রাশিদ বলেন, গিলের সমস্যা গুরুতর নয় এবং আশা করা হচ্ছে তিনি খুব দ্রুত মাঠে ফিরবেন। এই মন্তব্য কিছুটা স্বস্তি দিয়েছে দলের সমর্থকদের।
এই ম্যাচে গিলের পরিবর্তে সুযোগ পান ঝাড়খণ্ডের তরুণ উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগ্র। ২০২৫ সাল থেকে দলের সঙ্গে থাকা এই তরুণ ক্রিকেটার প্রথমবারের মতো গুজরাত টাইটান্সের জার্সিতে অভিষেক করলেন। তার জন্য এটি বড় সুযোগ, নিজেকে প্রমাণ করার মঞ্চও বটে।
advertisement
advertisement
টসের সময় রাশিদ খান জানান, আগের ম্যাচে দল ভালো লড়াই করলেও কিছু ক্ষেত্রে উন্নতির প্রয়োজন রয়েছে। বিশেষ করে বোলিং ও ব্যাটিংয়ে আরও ধার বাড়াতে হবে। তিনি বলেন, দল মিটিংয়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে এবং এবার নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে।
advertisement
রাজস্থানের বিরুদ্ধে গুজরাত টাইটান্সের প্রথম একাদশ: কুমার কুশাগ্রা, সাই সুদর্শন, জস বাটলার (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান (অধিনায়ক), কাগিসো রাবাডা, অশোক শর্মা, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 04, 2026 8:15 PM IST










