Sameer Rizvi: ফের সমীর রিজভির ম্যাজিকাল ইনিংস, মুম্বইকে হারিয়ে টানা দ্বিতীয় জয় দিল্লির
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sameer Rizvi: সমীর রিজভির মারকাটারি ব্যাটিংয়ে ভর করে মুম্বই ইন্ডিয়ান্সকে সহজে হারাল দিল্লি ক্যাপিটালস। ১৬৩ রানের টার্গেট ১১ বল বাকি থাকতেই পূরণ করে ফেলে অক্ষর প্যাটেলের দিল্লি।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৭০ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলে যেখানে অপরাজিত থেকে থেমেছিলেন, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যেন ঠিক সেখান থেকেই শুরু করে আরও ম্যাচ জেতানো ইনিংস খেললেন দিল্লি ক্যাপিটালসের তরুণ তুর্কী সমীর রিজভি। তার মারকাটারি ব্যাটিংয়ে ভর করে মুম্বই ইন্ডিয়ান্সকে সহজে হারাল দিল্লি ক্যাপিটালস। ১৬৩ রানের টার্গেট ১১ বল বাকি থাকতেই পূরণ করে ফেলে অক্ষর প্যাটেলের দিল্লি। ৫১ বলে ৯০ রানের ঝোড়ো ইনিংস খেলেন সমীর রিজভি। পরপর দুটি ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষ দিল্লি ক্যাপিটালস।
ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। এদিন শারীরিক অসুস্থতার কারণে খেলতে পারেননি হার্দিক পান্ডিয়া। তার বদলে মুম্বইকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে মুম্বই ইন্ডিয়ান্স। শুরুতে রোহিত শর্মা ৩৫ ও মিডিল অর্ডারে সূর্যকুমার যাদব ৫১ ও শেষে নমন ধীর ২৮ রানের ইনিংসে সম্মানজনক স্কোরে পৌছায় মুম্বই ইন্ডিয়ান্স। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ১৬২ রান। দিল্লির হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন বাংলার মুকেশ কুমার।
advertisement
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি দিল্লি ক্যাপিটালসের। ৭ রানের মধ্যে ২ উইকেট পড়ে যায়। সাজঘরে ফেরত চলে যান কেএল রাহুল, নীতিশ রানা। এরপর পাথুম নিশাঙ্কা, সমীর রিজভি দলের রাশ ধরেন। একটু সেট হতেই একের পর এক মারকাটারি শট খেলেন দুজনে। অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন দুজনে। ৭৩ রানে তৃতীয় উইকেট পড়ে। ৩০ বলে ৪৪ করে আউট হন নিসাঙ্কা।
advertisement
advertisement
এরপর ডেভিড মিলার ক্রিজে আসেন। সমীর রিজভি আরও রুদ্রমূর্তি ধারন করেন। একের পর এক মারকাটারি শট খেলেন তিনি। নিজের হাফসেঞ্চুরিও পূরণ করেন। রিজভির ব্যাটিংয়ের সামনে কোনও জবাব ছিল না মুম্বই বোলারদের। মিলার-রিজভি জুটি জয় নিশ্চিত করে দেয় দিল্লির। শেষ পর্যন্ত ৫১ বলে ৯০ রান করে আউট হন রিজভি। ৭টি করে চার ও ছয় মারেন তিনি। ১৮.১ ওভারে টার্গেট পূরণ করে ফেলে দিল্লি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 04, 2026 7:54 PM IST








