advertisement

Purulia News: আগুন রাঙা পলাশের দেখা নেই, ফিকে বসন্ত পুরুলিয়ায়! মন খারাপ পর্যটকদের, কেন প্রকৃতির রঙে এমন ঘাটতি?

Last Updated:

Purulia News: পুরুলিয়ার চিরচেনা আগুন রাঙা রূপ যেন কোথাও হারিয়ে গিয়েছে এই বছর। দেখা নেই পলাশের। মন খারাপ নিয়ে বাড়ি ফিরছেন পলাশের টানে আসা পর্যটকেরা।

+
বসন্তে

বসন্তে পলাশহীন পুরুলিয়া

পুরুলিয়া, শান্তনু দাস: আগুন রাঙা পলাশের টানে প্রতিবছরই বসন্তের দোরগোড়ায় পর্যটকদের ঢল নামে পুরুলিয়ায়। লাল-কমলার উজ্জ্বল ছটায় সেজে ওঠে পাহাড়-জঙ্গল, গ্রাম থেকে পর্যটনকেন্দ্র। জেলা জুড়ে বিরাজ করে বসন্তের এক অনন্য আবহ। কিন্তু এই বছর ছবিটা অনেকটাই আলাদা। এবারের দোলে কার্যত পলাশহীন পুরুলিয়া। সেই চিরচেনা আগুন রাঙা রূপ যেন কোথাও হারিয়ে গিয়েছে।
পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে বিশেষ করে অযোধ্যা পাহাড়, জয়চন্ডী পাহাড় ও গড় পঞ্চকোট-সহ জেলার অন্যান্য পর্যটনকেন্দ্রে পর্যটকরা পলাশের টানে ভিড় জমালেও প্রত্যাশিত সেই ফুলের দেখা মেলেনি। পাহাড়ের ঢালে, জঙ্গলের কোণে, যেখানে সাধারণত এই সময় পলাশের লাল আগুন জ্বলে ওঠে, সেখানে এই বছর রং যেন ফিকে। ফলে অনেক পর্যটকের মনেই নেমেছে হতাশার ছায়া।
advertisement
advertisement
পলাশহীন পুরুলিয়া
পলাশহীন পুরুলিয়া
স্থানীয়দের মতে, অনিয়মিত আবহাওয়া ও ঋতুচক্রের সময়ের অমিলই এর মূল কারণ। শীতের দীর্ঘস্থায়ী প্রভাব, হঠাৎ তাপমাত্রা পরিবর্তন কিংবা পর্যাপ্ত বৃষ্টির অভাব সব মিলিয়ে পলাশ ফুল ঠিকমতো ফোটেনি এইবার। বসন্তের সেই চিরচেনা রঙিন আবহ না থাকায় দোলের আনন্দেও যেন খানিকটা ফাঁক রয়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ছবির মতো সুন্দর! বালুরঘাটের বুকে এক অপূর্ব অফবিট স্পট, এখানকার শান্ত-শীতল পরিবেশে শহরের সব ক্লান্তি ছু-মন্তর
উৎসবের রঙ থাকলেও প্রকৃতির রঙে ঘাটতি স্পষ্ট। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত ও বাইরের রাজ্য থেকে আগত পর্যটকদের কথায়, “প্রতি বছর পলাশের সৌন্দর্য উপভোগ করতে আমরা পুরুলিয়ায় আসি। পাহাড় জুড়ে আগুন রাঙা ফুলের দৃশ্য আমাদের টানে। কিন্তু এ বছর এসে দেখছি, পলাশের দেখা নেই। সত্যিই মনটা একটু খারাপ হয়ে গেল।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে পলাশ না ফুটলেও পুরুলিয়ার প্রতি পর্যটকদের টান আজও অটুট। হয়তো প্রকৃতির এই অনিশ্চয়তাই মনে করিয়ে দেয়, সব রঙ একসঙ্গে ধরা দেয় না, কিছু রঙের জন্য অপেক্ষা করতেই হয়। আগামী বসন্তে আবারও আগুন রাঙা পলাশে সেজে উঠবে পাহাড়, এই আশাতেই ফিরে যাচ্ছেন পর্যটকেরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: আগুন রাঙা পলাশের দেখা নেই, ফিকে বসন্ত পুরুলিয়ায়! মন খারাপ পর্যটকদের, কেন প্রকৃতির রঙে এমন ঘাটতি?
Next Article
advertisement
Iran USA War Update:  দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
  • দুবাইতে মার্কিন সেনা ঘাঁটিতে হামলায় আমেরিকার মেরিন বাহিনীর ১০০ জন সদস্যের মৃত্যু হয়েছে বলে দাবি করল ইরান৷ ইরানের খাতাম-আল আনবিয়ায় সেদেশের সেনাবাহিনীর কেন্দ্রীয় সদর দফতর থেকেই বিবৃতি দিয়ে এই দাবি করা হয়েছে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement