North Bengal Offbeat: ছবির মতো সুন্দর! বালুরঘাটের বুকে এক অপূর্ব অফবিট স্পট, এখানকার শান্ত-শীতল পরিবেশে শহরের সব ক্লান্তি ছু-মন্তর
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
North Bengal Offbeat Place Dogachi Forest: দক্ষিণ দিনাজপুর জেলার জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র ও বনভূমি হল দোগাছি ফরেস্ট। শান্ত প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর জন্য চমৎকার একটি ডেস্টিনেশন। এখানকার প্রাকৃতিক পরিবেশ ছবির মতো সুন্দর।
advertisement
advertisement
জঙ্গলের মধ্যে ঢুকলেই শুনতে পাবেন পাখিদের কলতানি। বিভিন্ন ধরণের পাখির ডাকে এক নিমেষে শান্ত হবে শহুরে কোলাহল। বসার জন্য এদিক ওদিক ছাউনি দেওয়া জায়গা করা রয়েছে। গাছপালার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে সূর্যের রশ্মি। আলোকিত করছে চারিদিক। জঙ্গলের মধ্যে করা রয়েছে ইটের রাস্তা। শীতকাল দোগাছি ফরেস্ট বেড়ানোর জন্য সেরা সময়।
advertisement
জঙ্গলের মধ্যে রয়েছে ছোট একটি জলাশয়। যা বর্ষাকালে ফুলে ফেঁপে ওঠে। দোগাছি ফরেস্টের এই জলাশয়টি আত্রেয়ী নদীতে গিয়ে মিশেছে। জলাশয় থেকে মাছ ধরেন স্থানীয় লোকজন। নৌকা বিহারের (boating) সুবিধাও রয়েছে। দূর-দূরান্তের পর্যটকরা ছুটে আসেন বালুরঘাটের দোগাছি ফরেস্টে। নিরিবিলিতে পরিবার কিংবা বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটানোর জন্য।
advertisement







