advertisement

Mayapur ISKCON Festival 2026: সপ্তাহান্তের ছুটিতে গন্তব্য হোক মায়াপুর! শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিতে ৩৪ দিনের মেগা ইভেন্ট ইসকন মন্দিরে, উৎসবের জোয়ারে ভাসার সুযোগ

Last Updated:
Mayapur ISKCON Festival 2026: মায়াপুর ইসকনে উৎসবের মরশুম! মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষ্যে ৩৪ দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ। দেশ-বিদেশের পর্যটক আর ভক্তদের সমাগমে উৎসবের আমেজ তুঙ্গে। সপ্তাহান্তের ছুটিতে আপনিও ঘুরে আসতে পারেন এই পবিত্র ধাম থেকে।
1/6
শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৪০ তম শুভ আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা উপলক্ষে উৎসবের আমেজে মেতেছে নদিয়ার মায়াপুর ইসকন মন্দির। ইসকন সদর দফতর-সহ বিশ্বব্যাপী তাদের বিভিন্ন শাখা কেন্দ্রে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে দিনটি পালন করা হচ্ছে। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)

2/6
মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, মহাপ্রভুর আদর্শ ও বাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে এবছর মায়াপুরে ৩৪ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

3/6
লক্ষ লক্ষ ভক্তরা দোল অর্থাৎ গৌর পূর্ণিমা উৎসবে শামিল হতে এলেও অনেকের ইচ্ছে থাকলেও উপায় থাকে না। তবে তাদের চিন্তা করার কোনও কারণ নেই। সুযোগ আছে এখনও।

4/6
দোলের দিন উৎসবের মূল দিন হলেও এই উৎসবের জের থাকে প্রায় পঞ্চম দোল পর্যন্ত। ভোর সাড়ে ৪:৩০ মিনিটে মঙ্গলারতির মাধ্যমে সূচনা হয়। রসিক গৌরাঙ্গ দাস আরও বলেন, মহাপ্রভুর প্রবর্তিত 'লাভিং এক্সচেঞ্জ' বা পারস্পরিক প্রেমের এই বাণীর বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক।

5/6
হিংসা ও দ্বন্দ্ব ভুলে মানুষকে ভালবাসার শিক্ষা দেওয়াই এই উৎসবের মূল লক্ষ্য। দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত এই পুণ্য তিথিতে মায়াপুরে সমবেত হয়েছেন।

6/6
তাই যদি দোলের সময় কিংবা হোলিতে ঘুরে আসতে না পারেন তাহলে চলে আসুন এই সপ্তাহের শেষে শনি, রবি ছুটির দিনগুলিতে মিস হবে না এই উৎসব। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)