TRENDING:

Success Story: ছবি বিক্রি জোগাড় হচ্ছে পড়াশোনার খরচ, সোশ্যাল মিডিয়া ঘুরিয়ে দিয়েছে ভাগ্যের চাকা! পড়ুয়ার তৈরি পোট্রেট দেখে অবাক নেটপাড়া

Last Updated:

Howrah Success Story: অবসর সময়ে পোট্রেট ছবি আঁকার মাধ্যমে লেখাপড়ার খরচ জোগাড় করছেন এক পড়ুয়া। এক-একটি ছবি করতে সময় লাগে দুই থেকে চার ঘণ্টা। তাতে ৫০০ থেকে ৭০০ টাকা উপার্জন হয়। সোশ্যাল মাধ্যমেই আসে বরাত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতি: অবসর সময়ে পোট্রেট ছবি আঁকার মাধ্যমে লেখাপড়ার খরচ জোগাড় করছেন এক পড়ুয়া। দশ বছর বয়স থেকে শুরু হয়েছিল ছবি আঁকা। নিজের ভাল লাগা থেকেই অঙ্কনে দক্ষতা রপ্ত করেছেন তিনি। সবে স্কুলের গণ্ডি পেড়িয়ে উচ্চশিক্ষায় পাঠরত হাওড়া’র কুশল ঘোষ।
advertisement

সারাদিন নিজের লেখাপড়া নিয়ে ব্যস্ততা। এরপর রাতে কয়েক ঘন্টা সময় নিয়ে খাতা, পেন্সিল নিয়ে বসে পড়া। প্রতিদিন নাওয়া-খাওয়া, লেখাপড়ার মতই কুশল তাঁর দৈনন্দিন রুটিনের জায়গা দিয়েছে ছবি আঁকার দক্ষতাকেও। এমন পোট্রেট এক-একটি ছবি করতে সময় লাগে ২ থেকে ৪ ঘণ্টা।

আরও পড়ুন: পরিবেশের বারোটা বাজিয়ে ছাড়ছে অবৈধ কারবারিরা, রাতারাতি সাফ হয়ে যাচ্ছে প্রাচীন গাছ! সুন্দরবন এলাকায় কমছে সবুজ

advertisement

তাতে ৫০০ থেকে ৭০০ টাকা উপার্জন হয়। গত দুই বছরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার ছবি আঁকার দক্ষতা বেশি পরিচিতি পেয়েছে। সোশ্যাল মাধ্যমেই বেশি বরাত আসে তাঁর কাছে। এই প্রসঙ্গে কুশল ঘোষ জানান, লেখাপড়ার মতো অঙ্কনে মায়ের কাছে হাতেখড়ি। চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে শিক্ষকের কাছে প্রশিক্ষণ নেওয়া। তারপর একটু একটু করে ছবি আঁকার বিভিন্ন দিক নিজের আয়ত্তে করা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ছবি বিক্রি জোগাড় হচ্ছে পড়াশোনার খরচ, সোশ্যাল মিডিয়া ঘুরিয়ে দিয়েছে ভাগ্যের চাকা
আরও দেখুন

লকডাউনে হাতে অনেক বেশি সময় থাকায় ছবির প্রতি আরও আগ্রহ বাড়ে। গত দুই- তিন বছর আগে প্রশিক্ষকের সাহায্য নিয়ে পোট্রেট ছবি তৈরির পদ্ধতি শেখা। সবমিলিয়ে কুশলের দক্ষতা আরও ফুটে ওঠে। এখন ছবি থেকে হওয়া নিজের উপার্জনের বেশিরভাগ টাকা লেখাপড়ায় খরচ হয়। পাশাপাশি সবুজায়নের জন্য সেই টাকা বৃক্ষরোপনেও খরচ হয়।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Success Story: ছবি বিক্রি জোগাড় হচ্ছে পড়াশোনার খরচ, সোশ্যাল মিডিয়া ঘুরিয়ে দিয়েছে ভাগ্যের চাকা! পড়ুয়ার তৈরি পোট্রেট দেখে অবাক নেটপাড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল