advertisement

CPIM: মদনের বিরুদ্ধে কঠিন লড়াই, মনোনয়ন দিতে যাওয়ার পথেই চমকে দিলেন কামারহাটির সিপিএম প্রার্থী মানস!

Last Updated:

কামারহাটি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মানস মুখোপাধ্যায় অভিনবভাবে মনোনয়ন পত্র জমা দিতে আসেন ট্রেনে চেপে৷ নিজেই টাকা দিয়ে কাটলেন টিকিট৷ দলীয় কর্মী সমর্থকদেরকে নিয়ে কৃষ্ণনগর সিটি লোকাল ট্রেন ধরে ব্যারাকপুর স্টেশনে আসলেন বেলঘড়িয়া স্টেশনে এক নম্বর প্লাটফর্মে আসেন প্রার্থী৷ সেখানেই কর্মী সমর্থকেরা জমায়েত হয়৷

মদনের বিরুদ্ধে কঠিন লড়াই, মনোনয়ন দিতে যাওয়ার পথেই চমকে দিলেন কামারহাটির সিপিএম প্রার্থী মানস!
মদনের বিরুদ্ধে কঠিন লড়াই, মনোনয়ন দিতে যাওয়ার পথেই চমকে দিলেন কামারহাটির সিপিএম প্রার্থী মানস!
সুবীর দে, কামারহাটি: ঢাক, ঢোল বাজিয়ে নয়, আমজনতার মতো ট্রেনে চেপেই নমিনেশন জমা দিতে গেলেন কামারহাটি সিপিএম প্রার্থী৷ কামারহাটি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মানস মুখোপাধ্যায় অভিনবভাবে মনোনয়ন পত্র জমা দিতে আসেন ট্রেনে চেপে৷ নিজেই টাকা দিয়ে কাটলেন টিকিট৷ দলীয় কর্মী সমর্থকদেরকে নিয়ে কৃষ্ণনগর সিটি লোকাল ট্রেন ধরে ব্যারাকপুর স্টেশনে আসলেন বেলঘড়িয়া স্টেশনে এক নম্বর প্লাটফর্মে আসেন প্রার্থী৷ সেখানেই কর্মী সমর্থকেরা জমায়েত হয়৷
সেখান থেকে প্রার্থী মানস মুখোপাধ্যায় এবং তাঁর সমর্থকরা সকলে প্রত্যেকে বেলঘড়িয়া থেকে ব্যারাকপুর টিকিট কেটে ট্রেনে করে যান সিপিআইএম প্রার্থী মানস মুখার্জি মনোনয়নপত্র জমা দিতে৷ প্রার্থী ব্যারাকপুর স্টেশনে ট্রেন থেকে নেমে কর্মীর সমর্থকদেরকে সঙ্গে নিয়ে ব্যারাকপুর স্টেশন চত্বরে জমায়েতে অংশগ্রহণ করেন৷
advertisement
advertisement
প্রসঙ্গত, কামারহাটিতে তৃণমূল প্রার্থী হলেন মদন মিত্র৷ ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন মদন৷ হলফনামায় জমা দেওয়ার মদনের সম্পত্তির তথ্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
হলফনামা অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে মদন মিত্রের বার্ষিক আয় ১১ লক্ষ ৬২ হাজার ৭৯০ টাকা। গত পাঁচ বছরে তাঁর আয়ে বেশ ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ২০২০-২১ অর্থবর্ষে আয় ছিল ১৬ লক্ষ টাকার বেশি, সেখানে পরবর্তী বছরগুলিতে তা কমে ৬-৭ লক্ষ টাকার মধ্যে ঘোরাফেরা করেছে। অন্যদিকে, তাঁর স্ত্রী অর্চনা মিত্রের আয় ২০২৪-২৫ অর্থবর্ষে মাত্র ৭২ হাজার ৮৩০ টাকা। সম্পত্তির হিসাবে দেখা যাচ্ছে, মদন মিত্রের অস্থাবর সম্পদের মোট মূল্য প্রায় ১ কোটি ৬৮ লক্ষ টাকার বেশি। স্ত্রীর নামে রয়েছে প্রায় ৭৪ লক্ষ টাকার সম্পদ। ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা, ফিক্সড ডিপোজিট, বিমা পলিসি এবং অন্যান্য আর্থিক সম্পদ মিলিয়ে এই পরিমাণ দাঁড়িয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
CPIM: মদনের বিরুদ্ধে কঠিন লড়াই, মনোনয়ন দিতে যাওয়ার পথেই চমকে দিলেন কামারহাটির সিপিএম প্রার্থী মানস!
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement