TRENDING:

LPG Crisis: ডাল-ভাতের চিন্তায় মাঝরাস্তায় রণংদেহি মেজাজে মহিলারা, রান্নার গ্যাস নিয়ে পুরুলিয়ায় হাহাকার চরমে! তুলকালাম কাণ্ড

Last Updated:

Purulia LPG Crisis: গ্যাস না পাওয়ায় রাস্তার উপর সিলিন্ডার রেখে বিক্ষোভে শামিল হল উপভোক্তারা। পুরুলিয়ায় গ্যাসের সমস্যার জেরে বন্টনকারী সংস্থার কার্যালয়ের বাইরে রাস্তার ওপর প্রতিবাদ উপভোক্তাদের। অবরোধের জেরে যানজট, পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: জ্বালানি সংকট দেখা দিয়েছে রাজ্য জুড়ে। বেশিরভাগ জায়গাতেই দেখা যাচ্ছে গ্যাস নিতে গিয়ে গ্রাহকদের লম্বা লাইন। ‌এবার জ্বালানির সমস্যার প্রভাব পড়তে শুরু করেছে জেলা পুরুলিয়াতেও। ‌গ্যাস না পাওয়ায় রাস্তার ওপর সিলিন্ডার রেখে বিক্ষোভে শামিল হল উপভোক্তারা।
advertisement

শনিবার সকালে শহরের জে কে কলেজ সংলগ্ন গ্যাস বন্টনকারী সংস্থার কার্যালয়ের বাইরে রাস্তার ওপর গ্যাসের সিলিন্ডার রেখে বিক্ষোভ প্রদর্শন করে পুরুলিয়া শহরের গ্যাস উপভোক্তারা। বিক্ষোভে সামিল হন মহিলারাও। বিক্ষোভে শামিল সাধারণ মানুষের অভিযোগ, গ্যাস বুকিং করার ক্ষেত্রে ব্যাপক সমস্যা হচ্ছে। গ্যাস নিতে এসে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও গ্যাস পাওয়া যাচ্ছে না।

advertisement

আরও পড়ুন: খাকি উর্দির আড়ালে মানবিকতার আসল রূপ দেখল পুরুলিয়া, দায়িত্ব নিয়ে ভবঘুরে মহিলার আশ্রয় খুঁজে দিল পুলিশ! দেখে ধন্য ধন্য করছে স্থানীয়রা

এ বিষয়ে গ্যাস উপভোক্তারা বলেন, গ্যাসের জন্য প্রতিদিন তাঁদের হয়রানির শিকার হতে হচ্ছে। গ্যাসের লম্বা লাইন দেখা যাচ্ছে। ‌গ্যাস নিতে এসে বারবার ফিরে যেতে হচ্ছে তাঁদের। একাধারে গ্যাসের দাম বেড়েছে। তার সঙ্গে আবার যাতাযাতের জন্য বড় অঙ্কের টোটো ভাড়া খরচ হচ্ছে। অনেকে আবার জানিয়েছেন, গ্যাস শেষ হয়ে যাওয়ায় ঘরে রান্না পর্যন্ত হচ্ছে না।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

ফলে না খেয়ে থাকতে হচ্ছে তাঁদের। অনলাইনের মাধ্যমেও গ্যাস বুকিং করা যাচ্ছে না। তাই তাঁরা চাইছেন অতিসত্ত্বর এই সমস্যার সমাধান করা হোক। অন্যদিকে এই অবরোধের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় ওই রাস্তায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বেশ কয়েক ঘন্টা অবরোধ থাকার পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ‌গ্যাসের এই সমস্যা কবে মিটবে তা নিয়ে আশঙ্কায় মধ্যে দিন কাটাচ্ছে জেলার মানুষজন।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
LPG Crisis: ডাল-ভাতের চিন্তায় মাঝরাস্তায় রণংদেহি মেজাজে মহিলারা, রান্নার গ্যাস নিয়ে পুরুলিয়ায় হাহাকার চরমে! তুলকালাম কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল