TRENDING:

North 24 Parganas News: 'বাস কেন দাঁড়াবে!' হুলস্থুল বারাসাত, অটো চালকদের দাদাগিরিতে স্তব্ধ রাস্তা, ভুগতে হচ্ছে সেই সাধারণ মানুষকেই

Last Updated:

North 24 Parganas News: বাস কেন অটো স্ট্যান্ডে দাঁড়াবে না, যাত্রীরাই দাঁড় করাচ্ছে বাস! এই দ্বন্দ্বে বার বার উত্তপ্ত বারাসাত। দুই পক্ষের বিবাদে মাঝরাস্তায় থমকে যাচ্ছে জনজীবন। প্রশাসনের নজরদারির অভাবে বারবার এই ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: যাত্রী তুমি কার! আর যাত্রী তোলাকে ঘিরেই রীতিমতো হয়রানির শিকার হতে হচ্ছে বারাসাতের রাস্তায়। বেশ কিছুদিন ধরেই এই সমস্যা মাথাচাড়া দিয়েছে বলেই দাবি যাত্রীদের। অটো ও বাস চালকদের মধ্যে বচসাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পরিষেবা ব্যাহত হওয়ার ঘটনাও ঘটেছে বারাসতের হেলাবটতলা এলাকায়। হঠাৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম হয়রানির শিকার হতে হয় নিত্যযাত্রীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপেরও প্রয়োজন হয়।
advertisement

সমস্যার মূল কারণ, হেলাবটতলা অটো স্ট্যান্ডে বাস দাঁড়ানোকে কেন্দ্র করে। অভিযোগ, বারাসত–ব্যারাকপুর রোডে হেলাবটতলা অটো স্ট্যান্ডে ৮১ নম্বর রুটের বাস যাত্রী তোলার জন্য দাঁড়ালে অটো চালকরা তার প্রতিবাদ করেন। এরপর বাস চালক ও কন্ডাক্টরের সঙ্গে অটো চালকদের মধ্যে শুরু হয় তীব্র বচসা। অভিযোগ, পরিস্থিতি হাতাহাতির পর্যায়েও পৌঁছয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

advertisement

আরও পড়ুন: ঠাকুমার শ্মশানযাত্রায় ব্যান্ড বাজিয়ে সেলিব্রেশন নাতিপুতির! শতায়ু বৃদ্ধার শেষ বিদায়ে বিরল দৃশ্যের সাক্ষী থাকল মালদহ

এরপর অটো চালকরা একজোট হয়ে বিক্ষোভে সামিল হন এবং যাত্রী পরিষেবা বন্ধ করে দেন। চলতে দেওয়া হয়নি ৮১ নম্বর রুটের বাসও। ফলে রাস্তায় আটকে পড়েন বহু নিত্যযাত্রী। কর্মস্থলগামী মানুষ থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া সবাইকেই চরম দুর্ভোগ পোহাতে হয়। অটো চালকদের দাবি, হেলাবটতলায় যেখানে বাস দাঁড়াচ্ছে সেটি অটো স্ট্যান্ড। সেখানে বাস দাঁড়ানো অনুচিত। অন্যদিকে, বাস চালকদের বক্তব্য, যাত্রী তোলার উদ্দেশ্যেই তারা সাময়িকভাবে বাস দাঁড় করান।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বাস চালক ও মালিকদের অভিযোগ, এই ধরনের বিরোধের জেরে ইতিমধ্যেই বহু রুটে বাস পরিষেবা ব্যাহত হচ্ছে। কোথাও অটো, কোথাও টোটো চালকদের বাধার মুখে পড়তে হচ্ছে বাসগুলিকে। উল্লেখযোগ্যভাবে, অটো ও বাস- দুই পক্ষই একই ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও বারবার এই ধরনের সমস্যা কেন দেখা দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে অটো ও টোটোর সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় রাস্তায় সংঘাতের পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে মত যাত্রীদের একাংশের। বিষয়টির সমাধান সূত্র বের করার চেষ্টা চালানো হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! পুড়ে ছাই হয়ে গেল আস্ত ট্রাক্টর-ডাম্পার
আরও দেখুন

বারাসত সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি তথা বারাসত পুরসভার উপপুরপ্রধান তাপস দাসগুপ্ত জানান, বিষয়টি আলোচনার মাধ্যমে মেটানোর চেষ্টা করা হবে। ব্যারাকপুরের নেতৃত্বের সঙ্গেও কথা হয়েছে। অন্যদিকে, যাত্রীরা বলছেন, এর জেরে প্রায়ই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকেই। স্থায়ী সমাধান কবে হবে সেদিকেই এখন তাকিয়ে যাত্রীরা।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: 'বাস কেন দাঁড়াবে!' হুলস্থুল বারাসাত, অটো চালকদের দাদাগিরিতে স্তব্ধ রাস্তা, ভুগতে হচ্ছে সেই সাধারণ মানুষকেই
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল