TRENDING:

Nadia News: প্রধান শিক্ষকের বদলে স্কুলে ছড়ি ঘোরাচ্ছেন তাঁর স্ত্রী! শিক্ষক-শিক্ষাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, নদিয়ার বিদ্যালয়ের সামনে ধর্না

Last Updated:

Nadia News: অভিযোগ, নদিয়ার এই স্কুলের প্রধান শিক্ষকের স্ত্রী বিদ্যালয়ে এসে ছড়ি ঘোরানো থেকে শুরু করে শিক্ষক, শিক্ষাকর্মী মিড ডে মিল কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এবার তার প্রতিবাদেই ধর্নায় বসলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী ও মিড ডে মিল কর্মীদের একাংশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথঃ প্রধান শিক্ষকের স্ত্রীয়ের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে স্কুলের সামনে ধর্না। নদিয়ার শান্তিপুরের আরবান্দি নেতাজি বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের স্ত্রীয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। পরিস্থিতির প্রতিবাদে শুক্রবার বিদ্যালয়ের সামনে ধর্নায় বসেন শিক্ষক, শিক্ষাকর্মী ও মিড ডে মিল কর্মীদের একাংশ।
advertisement

অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারীরিকভাবে অসুস্থ থাকায় প্রায়ই তাঁর স্ত্রী স্কুলে আসেন। সেখানে এসে তিনি প্রধান শিক্ষকের চেয়ারে বসা, হাতে ছড়ি ঘোরানো থেকে শুরু করে মিড ডে মিল কর্মী, শিক্ষাকর্মী এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে। এমনকি তিনি নাকি শিক্ষকদের বিভিন্ন নির্দেশও দিয়ে থাকেন, যা শিক্ষক-শিক্ষিকাদের কাছে অপমানজনক বলে দাবি করা হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ একদিকে জঙ্গল, অন্যদিকে নদী! শান্ত পরিবেশে সময় কাটানোর সেরা ঠিকানা, সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন তেকোনিয়া ইকো পার্ক

এই বিষয়ে বিদ্যালয়ের পরিচালন সমিতিকে আগেই জানানো হলেও কোনও ফল মেলেনি বলে অভিযোগ। পরবর্তীতে ইন্সপেক্টর অফ স্কুলকেও লিখিতভাবে বিষয়টি জানানো হয়। তাতেও পরিস্থিতির কোনও পরিবর্তন না হওয়ায় বাধ্য হয়ে আন্দোলনের পথে নামেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী ও মিড ডে মিল কর্মীদের একাংশ।

advertisement

View More

খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধর্নারতদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
প্রধান শিক্ষকের বদলে স্কুলে ছড়ি ঘোরাচ্ছেন তাঁর স্ত্রী! নদিয়ার বিদ্যালয়ের সামনে ধর্না
আরও দেখুন

অন্যদিকে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও জনপ্রতিনিধি বা রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতিক্রিয়া মেলেনি। বিদ্যালয়ের একাধিক অভিভাবকের অভিযোগ, একসময় ব্লকের অন্যতম সেরা বিদ্যালয় হিসেবে পরিচিত আরবান্দি নেতাজি বিদ্যাপীঠে বর্তমানে পড়াশোনা থেকে ক্রীড়া— সব ক্ষেত্রেই নানা বেনিয়ম দেখা যাচ্ছে। দ্রুত সমস্যার সমাধান না হলে বিদ্যালয়ের সুনাম আরও ক্ষুণ্ণ হবে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকরা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: প্রধান শিক্ষকের বদলে স্কুলে ছড়ি ঘোরাচ্ছেন তাঁর স্ত্রী! শিক্ষক-শিক্ষাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, নদিয়ার বিদ্যালয়ের সামনে ধর্না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল