advertisement

UPSC Result 2026: বাবার স্বপ্ন পূরণ করল মেয়ে! পিতৃশোক বুকে চেপে ইউপিএসসির মঞ্চে বাজিমাত, নজরকাড়া সাফল্য জুহির

Last Updated:

UPSC Result 2026: স্বপ্ন পূরণ হওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন বাবা। তবে মেয়ের লক্ষ্য ছিল অবিচল। ইউপিএসসির আসরে নজরকাড়া ফলাফল করে বাবার স্বপ্ন পূরণ করলেন জুহি।

ইউপিএসসির মঞ্চে জুহির সাফল্য
ইউপিএসসির মঞ্চে জুহির সাফল্য
কিশানগঞ্জঃ বাবার স্বপ্ন ছিল মেয়ে একদিন জেলাশাসক হয়ে দেশসেবায় ব্রতী হবে। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। তবে মেয়ে নিজের লক্ষ্যে অবিচল ছিল। শুক্রবার সিভিল সার্ভিসের রেজাল্ট (ইউপিএসসি) বেরোতেই দেখা গেল, দেশের অন্যতম কঠিন এই পরীক্ষায় ৬৪৯ র‍্যাঙ্ক করেছেন কিশানগঞ্জের জুহি দাস।
কিশানগঞ্জের খাগড়া এলাকার বাসিন্দা জুহি। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেছেন তিনি। বাংলার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন। এবার ইউপিএসসিতে এল বড় সাফল্য।
আরও পড়ুনঃ প্রধান শিক্ষকের বদলে স্কুলে ছড়ি ঘোরাচ্ছেন তাঁর স্ত্রী! শিক্ষক-শিক্ষাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, নদিয়ার বিদ্যালয়ের সামনে ধর্না
গত ১৩ ফেব্রুয়ারি প্রয়াত হন জুহির পিতা নিবারণ দাস। সেই আবহেই দিল্লির ইউপিএসসি বোর্ড থেকে জুহির কাছে ডাক আসে। জীবনের অন্যতম কঠিন এই সময়ে ভেঙে না পড়ে ইন্টারভিউ দিতে যান কিশানগঞ্জের কন্যা।
advertisement
advertisement
জুহির মা অগ্নিকাদেবী বলেন, জুহি এক আত্মীয়ের সঙ্গে দিল্লিতে ইন্টারভিউ দিতে গিয়েছিল। পিতৃশোক কাটিয়ে এই পথ অতিক্রম করা তাঁর কাছে যেন ছিল এক অগ্নিপরীক্ষা।
জানা যাচ্ছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক সম্পন্ন করার পর সিভিল সার্ভিসের প্রস্তুতি শুরু করেছিলেন কিশানগঞ্জের এই কন্যা। এর আগেও দু’বার ইন্টারভিউ দিয়েছিলেন। তবে ফাইনাল লিস্টে নাম ওঠেনি। তৃতীয়বারে এল সাফল্য।
advertisement
রেজাল্ট বেরনোর পর জুহি বলেন, “বাবাকে হারিয়ে সত্যিই ভেঙে পড়েছিলাম। তবে ইন্টারভিউ বোর্ডে যখন বসছিলাম, তখন মনে হচ্ছিল যেন বাবা পাশে দাঁড়িয়ে সাহস জোগাচ্ছে। আমার এই সাফল্য বাবাকে উৎসর্গ করছি”।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
UPSC Result 2026: বাবার স্বপ্ন পূরণ করল মেয়ে! পিতৃশোক বুকে চেপে ইউপিএসসির মঞ্চে বাজিমাত, নজরকাড়া সাফল্য জুহির
Next Article
advertisement
সুপ্রিম নির্দেশ মেনে চূড়ান্ত ও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের দাবি, জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়ালকে চিঠি অভিষেকের
সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের দাবি, জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়ালকে চিঠি অভিষেকের
  • ফের এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি শাসক দলের। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের আর্জি জানিয়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement