advertisement

Nadia News: সারা বছর পান বিক্রি করেই একাই বসন্ত উৎসবের আয়োজন করেন নদিয়ার এই ব্যক্তি

Last Updated:

Basanta Utsav: বিগত প্রায় কুড়ি বছর আগে থেকে উপার্জিত সামান্য অর্থের মধ্যে থেকেই সামান্য পরিমাণ প্রতিদিন নিয়মিত সঞ্চয় করে বসন্ত উৎসব পালন করে আসছেন শান্তিপুরের সুবীর দাস। অনেকের দাবি শান্তিপুরে বসন্ত উৎসব হিসেবে নাকি এই অনুষ্ঠানই সর্ব প্রথম।

+
পান

পান বিক্রি করেই বসন্ত উৎসবের আয়োজন

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: সারা বছর সবুজ পানে খয়েরের লাল করলেও বছরে একদিন বসন্ত উৎসবে রঙিন করেন সকলের মন, শান্তিপুরের প্রথম বসন্ত উৎসব। সারা বছর সবুজ পানে লাগান খয়েরের লাল রং, কিন্তু বছরে একদিন সকলের মন রঙিন করে তোলেন নদীয়ার শান্তিপুর সুত্রাগড় এলাকার বাসিন্দা সুবীর দাস। বিগত প্রায় কুড়ি বছর আগে থেকে উপার্জিত সামান্য অর্থের মধ্যে থেকেই সামান্য পরিমাণ প্রতিদিন নিয়মিত সঞ্চয় করে বসন্ত উৎসব পালন করে আসছেন তিনি। অনেকের দাবি শান্তিপুরে বসন্ত উৎসব হিসেবে নাকি এই অনুষ্ঠানই সর্ব প্রথম।
তবে শুধু পানের দোকান নয়, সুবীর একজন সংস্কৃতি প্রবণ মানুষ যিনি আবৃত্তি এবং লেখালেখির সঙ্গে যুক্ত দীর্ঘদিন যাবত। তক্ষশীলা নামে একটি সংস্থা তৈরি করেছেন সারা বছর বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ হয়ে থাকলেও তার বাড়িতে আয়োজিত বসন্ত উৎসবে বিভিন্ন কবি এবং লেখালেখির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্মান প্রদর্শন সহ বই প্রকাশ এবং সারাদিন যাবত নাচ গান আবৃত্তি এবং বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের নানান অনুষ্ঠান চলতে থাকে।
advertisement
advertisement
শুধু চা জল টিফিনই নয় রীতি মতো দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন ছিল কলাকুশলী সহ উপস্থিত সকল দর্শকদের জন্যও । এ বিষয়ে সুবীর বাবু সতীর্থরা বলেন এটা একান্তই তার মনের ইচ্ছা আর সে কারণে কারো কাছ থেকে সহযোগিতা তিনি নেন না। তবে, জেলার বিভিন্ন তথ্য এমনকি রাজ্যের বিভিন্ন জেলা থেকেও শিল্পীরা সুবীর বাবুর বসন্ত উৎসবে যোগদান করেন। সমগ্র এই অনুষ্ঠানটি হয় সুবীর বাবুর বাড়িতে যা স্বর্গীয় সন্তোষ দাস কানন নামাঙ্কন করেছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
Nadia News: সারা বছর পান বিক্রি করেই একাই বসন্ত উৎসবের আয়োজন করেন নদিয়ার এই ব্যক্তি
Next Article
advertisement
সুপ্রিম নির্দেশ মেনে চূড়ান্ত ও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের দাবি, জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়ালকে চিঠি অভিষেকের
সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের দাবি, জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়ালকে চিঠি অভিষেকের
  • ফের এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি শাসক দলের। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের আর্জি জানিয়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement