Kabir Suman on Mamata Banerjee: 'বাংলাকে নিয়ে বিধানচন্দ্র রায়ের স্বপ্ন সত্যি করেছেন মমতা!' ধরনা মঞ্চ হাজির হয়ে বললেন কবীর সুমন
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
বিধানচন্দ্র রায় বাংলাকে নিয়ে যা স্বপ্ন দেখেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাস্তবায়ন করেছেন। শুক্রবার এসআইআরের বিরুদ্ধে ধর্মতলার ধরনা মঞ্চ থেকে এমন ভাষাতেই তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন কবীর সুমন।
কলকাতা: বিধানচন্দ্র রায় বাংলাকে নিয়ে যা স্বপ্ন দেখেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাস্তবায়ন করেছেন। শুক্রবার এসআইআরের বিরুদ্ধে ধর্মতলার ধরনা মঞ্চ থেকে এমন ভাষাতেই তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন কবীর সুমন।
এইদিনের মঞ্চ থেকে তিনি বলেন, “আমি মনেপ্রাণে তৃণমূল একেবারেই নই। আমার একাধিক অভিযোগ আছে।” কিন্তু, এরপরেই প্রশাসনিক সাফল্যের দরাজ সার্টিফিকেট দেন সুমন।
তাঁর মতে, বিধানচন্দ্র রায়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ই এত দীর্ঘ সময় সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে গিয়েছেন। উদাহরণ হিসেবে কলকাতার ভোলবদলের কথা টেনে তিনি বলেন, “একবার কলকাতার রাস্তাঘাট দেখুন। আগে কী ছিল?”
advertisement
advertisement
ভোটের মুখে ‘বিচারাধীন’ ভোটার তালিকা নিয়ে কমিশনের বিরুদ্ধে যে লড়াই তৃণমূল শুরু করেছে, তাতে সমর্থন জানান সুমন। তাঁর সাফ কথা, ভোটদান নাগরিকের মৌলিক অধিকার এবং সেই অধিকার কেউ কেড়ে নিতে পারে না।
এ দিন বক্তৃতার শেষে গান ধরেন শিল্পী—‘আজি বাংলাদেশের হৃদয় হতে’। পরে মুখ্যমন্ত্রীর অনুরোধে তাঁর গলায় শোনা যায় ‘পথে আবার নামো সাথী’।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 06, 2026 8:59 PM IST










