advertisement

'আমাকে নিয়ে জ্বালা..., অমিত শাহের সভা শুরু-শেষ হয় আমাকে দিয়ে', ধরনা মঞ্চে তোপ অভিষেকের, ছুড়লেন 'বড়' চ্যালেঞ্জ

Last Updated:
Abhishek Banerjee: শুক্রবারের ধরনা মঞ্চে বক্তব্যের শুরুতেই এসআইআর প্রসঙ্গে নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় বিঁধলেন অভিষেক। তিনি বলেন, “সকলকে প্রণাম জানাই। সকল ধর্মের সকলকে কৃতজ্ঞতা জানাই। অপরিকল্পিত এসআইআর হচ্ছে।"
1/4
ধর্মতলার ধরনা মঞ্চ থেকে বিজেপি তথা অমিত শাহকে তুমুল কটাক্ষ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,
ধর্মতলার ধরনা মঞ্চ থেকে বিজেপি তথা অমিত শাহকে তুমুল কটাক্ষ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আমাকে নিয়ে জ্বালা। অমিত শাহের সভা শুরু আমাকে দিয়ে, শেষ হয় আমাকে দিয়ে। আমার ছোট প্রস্তাব, মহিলাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৫০০/১৭০০ টাকা করে দিচ্ছেন। একদিকে বিহার, একদিকে অসম, ত্রিপুরা, ওড়িশা। আমাদের দাবি কোনও শর্ত ছাড়া মহিলাদের টাকা দিয়ে দেখাক পাঁচ বছর ধরে। দিতে পারলে আমি রাজনীতি থেকে অবসর নেব।"
advertisement
2/4
শুক্রবারের ধরনা মঞ্চে তিনি পৌঁছন সাড়ে ৫টার কিছু পড়ে। এদিন বক্তব্যের শুরুতেই এসআইআর প্রসঙ্গে নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় বিঁধলেন অভিষেক। তিনি বলেন, “সকলকে প্রণাম জানাই। সকল ধর্মের সকলকে কৃতজ্ঞতা জানাই। অপরিকল্পিত এসআইআর হচ্ছে। বিচারব্যবস্থার একাংশ, ইডি-সিবিআই, সংবাদ মাধ্যম সকলকে চ্যালেঞ্জ।
শুক্রবারের ধরনা মঞ্চে তিনি পৌঁছন সাড়ে ৫টার কিছু পড়ে। এদিন বক্তব্যের শুরুতেই এসআইআর প্রসঙ্গে নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় বিঁধলেন অভিষেক। তিনি বলেন, “সকলকে প্রণাম জানাই। সকল ধর্মের সকলকে কৃতজ্ঞতা জানাই। অপরিকল্পিত এসআইআর হচ্ছে। বিচারব্যবস্থার একাংশ, ইডি-সিবিআই, সংবাদ মাধ্যম সকলকে চ্যালেঞ্জ।"
advertisement
3/4
 "মানুষ ভোট দেবে, এই লড়াই সেই লড়াই। খসড়া তালিকা থেকে নাম কেটেছে ৫৮ লক্ষের। ২৮ ফেব্রুয়ারির পর দেখা গেল সংখ্যাটা প্রায় ৬৩ লক্ষ ৫৪ হাজার। বিচারাধীন ৬০ লক্ষ। মোট প্রায় ১ কোটি ২০ লক্ষ। এসআইআর-এর আগে থেকে বিজেপি নেতারা গলা ফাটিয়ে এই সংখ্যাই বলেছিলেন। এটা তো কাকতালীয় হতে পারে না।"
"মানুষ ভোট দেবে, এই লড়াই সেই লড়াই। খসড়া তালিকা থেকে নাম কেটেছে ৫৮ লক্ষের। ২৮ ফেব্রুয়ারির পর দেখা গেল সংখ্যাটা প্রায় ৬৩ লক্ষ ৫৪ হাজার। বিচারাধীন ৬০ লক্ষ। মোট প্রায় ১ কোটি ২০ লক্ষ। এসআইআর-এর আগে থেকে বিজেপি নেতারা গলা ফাটিয়ে এই সংখ্যাই বলেছিলেন। এটা তো কাকতালীয় হতে পারে না।"
advertisement
4/4
একইসঙ্গে অভিষেকের আশ্বাস,
একইসঙ্গে অভিষেকের আশ্বাস, "যতদিন এই ৬০ লক্ষ মানুষ তাঁদের ন্যায্য অধিকার পাবেন না, বঞ্চিত থাকবেন, ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকবে। মনে রাখবেন এই ৬০ লক্ষ ভোটারের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। দেশের প্রধানমন্ত্রীর চেয়ার কেন বিবেচনাধীন হবে না? আমরা দেখা করতে গিয়েছিলাম। জ্ঞানেশ কুমার তর্জনী তুলে আমাদের সঙ্গে কথা বলেছেন। অমিত শাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে কমিশন।”
advertisement
advertisement
advertisement