advertisement

Malda News: জমি-বাড়ি কিনলে দিতে হবে ‘দাদাগিরি ট্যাক্স’! না দিলেই গণপিটুনি, মালদহে‌ মৃত্যু এক যুবকের

Last Updated:
Malda News: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরাতন মালদহের ছাতিয়ান মোড়ের বাসিন্দা এক যুবক সম্প্রতি পুরনো খুনের চেষ্টার মামলায় জামিনে জেল থেকে ছাড়া পেয়েছে। তার নেতৃত্বে একদল দুষ্কৃতী পুরাতন মালদহের একাধিক এলাকা থেকে তোলা আদায় করে বলে অভিযোগ। অভিযোগ, কেউ জমি, বাড়ি কিনলেই তাদের ‘দাদাগিরি ট্যাক্স’ দিতে হয়। এছাড়া মদ খেয়ে এলাকায় দাপাদাপিও করে তারা।
1/7
জমি, বাড়ি কিনলে দিতে হবে ‘দাদাগিরি ট্যাক্স’, এমনই অভিযোগ তুলে দুই যুবককে গনপিটুনি দিলেন স্থানীয়দের একাংশ। ঘটনায় গণপিটুনিতে মৃত্যু এক যুবকের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

2/7
অভিযোগ, স্থানীয়দের উদ্দেশ্যে গুলি ছুঁড়ে একদল দূষ্কৃতী। সেই ঘটনায় স্থানীয়রা দুই যুবককে ধরে ফেলে গণপিটুনি দেন। এদিন এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদহের সদরঘাট এলাকায়।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

3/7
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম কিষাণ মণ্ডল ওরফে জয় (১৮)। তাঁর বাড়ি পুরাতন মালদহ ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ান মোড় মণ্ডলপাড়া এলাকায়। এই ঘটনায় আহত সম্রাট মণ্ডল নামে আর‌ও এক যুবক গুরুতর অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

4/7
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরাতন মালদহের ছাতিয়ান মোড়ের বাসিন্দা এক যুবক সম্প্রতি পুরনো খুনের চেষ্টার মামলায় জামিনে জেল থেকে ছাড়া পেয়েছে। তার নেতৃত্বে একদল দুষ্কৃতী পুরাতন মালদহের একাধিক এলাকা থেকে তোলা আদায় করে বলে অভিযোগ। অভিযোগ, কেউ জমি, বাড়ি কিনলেই তাদের ‘দাদাগিরি ট্যাক্স’ দিতে হয়। এছাড়া মদ খেয়ে এলাকায় দাপাদাপিও করে তারা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

5/7
বুধবার রাতে মদ খেয়ে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করার অভিযোগে ছাতিয়ান মোড়ের ওই যুবকের এক অনুগামীকে মারধর করেন স্থানীয়দের একাংশ। পরে পুলিশ অভিযুক্ত যুবককে উদ্ধার করে গ্রেফতার করে। এরপর এদিন দুপুরে ছাতিয়ান মোড়ের ওই যুবকের নেতৃত্বে একদল দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র, হাঁসুয়া নিয়ে এলাকাবাসীর উপরে চড়াও হয় বলে অভিযোগ। অভিযোগ, এরপর‌ই স্থানীয়রাও দুই যুবককে ধরে গনপিটুনি দেয়।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

6/7
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মালদহ থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় গণপিটুনিতে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় কিষাণ মণ্ডল নামে এক যুবকের। ঘটনায় আহত আরও এক যুবক সম্রাট মণ্ডল চিকিৎসাধীন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

7/7
ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও ভয় ও আতঙ্কের কারণে স্থানীয় বাসিন্দাদের অনেকেই এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না। পুলিশের পক্ষ থেকেও এখনও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানান হয়নি। ঘটনায় পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, “এলাকায় পুলিশের টহলদারি রয়েছে। দোষীদের খোঁজে তল্লাশি চালান‌ হচ্ছে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও ভয় ও আতঙ্কের কারণে স্থানীয় বাসিন্দাদের অনেকেই এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না। পুলিশের পক্ষ থেকেও এখনও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। ঘটনায় পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, এলাকায় পুলিশের টহলদারি রয়েছে। দোষীদের খোঁজে তল্লাশি চালান‌ো হচ্ছে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement