advertisement

Para Teachers Protest: ধর্মতলায় ধরনা মঞ্চের সামনে হঠাৎ হাজির পার্শ্ব শিক্ষকরা! মোদি- শাহকে বিক্ষোভ দেখান, বললেন ক্ষুব্ধ মমতা

Last Updated:

তৃণমূলনেত্রী জানিয়েছেন, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ধর্মতলার ধর্না মঞ্চে অবস্থান বিক্ষোভ চলবে৷

মমতার ধর্না মঞ্চের সামনে পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভ৷
মমতার ধর্না মঞ্চের সামনে পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভ৷
এসআইআর-এ সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চের সামনে প্রথম দিনই বিতর্ক৷ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই ধরনা মঞ্চের সামনে বিক্ষোভ দেখানোর জন্য জড়ো হলেন বেশ কয়েকজন পার্শ্বশিক্ষক৷ ধরনামঞ্চের সামনে পার্শ্বশিক্ষকদের এই জমায়েত দেখেই অবশ্য আপত্তি জানান তৃণমূলনেত্রী৷ বিক্ষোভকারীদের শান্ত হওয়ার পাশাপাশি ওই পার্শ্বশিক্ষকদের বসিয়ে দেওয়ার জন্যও পুলিশকে নির্দেশ দেন তিনি৷
স্থায়ীকরণ, ইপিএফ-এর সুবিধা, শূন্য পদে নিয়োগের মতো একাধিক দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন পার্শ্ব শিক্ষকরা৷ বিধানসভা নির্বাচনের আগে ফের পথে নেমেছেন তারা৷ বৃহস্পতিবার তাঁদের কালীঘাট অভিযানের কর্মসূচি থাকলেও পুলিশের অনুমতি মেলেনি৷
যদিও শুক্রবার ধর্মতলায় এসআইআর-এ বিরোধিতায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চের সামনে প্ল্যাকার্ড, ব্যানার হাতে জড়ো হন বেশ কয়েকজন পার্শ্বশিক্ষক৷ মুখ্যমন্ত্রী মঞ্চে আসার পর পরই তাঁর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তাঁরা৷
advertisement
advertisement
এসআইআর-এর ধরনা মঞ্চের সামনে পার্শ্ব শিক্ষকদের এ ভাবে জমায়েত দেখে রুষ্ট হন তৃণমূলনেত্রী৷ বিক্ষোভকারী পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘খোলামেলা জায়গা মানেই যা ইচ্ছে করা যাবে তা ভাববেন না৷ যান মোদি, শাহ, জ্ঞানেশ কুমারকে গিয়ে দেখান৷ পুলিশকে বলব ওদের আস্তে আস্তে বসিয়ে দিন৷ এটা ব্যক্তিগত দাবি আদায়ের জায়গা নয়৷ মানুষের দাবি, অধিকার রক্ষার লড়াই৷ সবাই চুপ করে বসুন৷’
advertisement
এর পরেও অবশ্য পার্শ্বশিক্ষকদের বিক্ষোভ নিয়ে ধরনা মঞ্চের সামনে নতুন করে কোনও অস্থিরতা তৈরি হয়নি৷ প্রথম দিন ধর্না মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্যই রাখেন তৃণমূলনেত্রী৷ সেই বক্তব্যেও এসআইআর নিয়ে সরাসরি বিজেপি এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পর ধর্না মঞ্চে উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Para Teachers Protest: ধর্মতলায় ধরনা মঞ্চের সামনে হঠাৎ হাজির পার্শ্ব শিক্ষকরা! মোদি- শাহকে বিক্ষোভ দেখান, বললেন ক্ষুব্ধ মমতা
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement