advertisement

East Bardhaman News: বঙ্কিমচন্দ্রের প্রশংসিত সাহিত্যিকের স্মৃতি আজও জীবন্ত কেতুগ্রামের জমিদারবাড়িতে

Last Updated:

এক প্রাচীন জমিদারবাড়ি আজও বহন করে চলেছে বাংলা সাহিত্য ও ঐতিহ্যের অমূল্য স্মৃতি। ইট-কাঠের গাঁথুনিতে যেন মিশে রয়েছে সাহিত্যিক পঞ্চানন্দের স্মৃতি। 

+
জমিদারবাড়ি 

জমিদারবাড়ি 

কেতুগ্রাম, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমানের কেতুগ্রামের গঙ্গাটিকুরি গ্রামের এক প্রাচীন জমিদারবাড়ি আজও বহন করে চলেছে বাংলা সাহিত্য ও ঐতিহ্যের অমূল্য স্মৃতি। ইট-কাঠের গাঁথুনিতে যেন মিশে রয়েছে সাহিত্যিক পঞ্চানন্দের স্মৃতি। পঞ্চানন্দ নামেই যিনি সাহিত্যজগতে পরিচিত, তাঁর আসল নাম ছিল ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।১৮৪৯ সালে পান্ডুগ্রামে তাঁর মামার বাড়িতে জন্মগ্রহণ করেন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যে তিনি রেখে গেছেন উল্লেখযোগ্য অবদান। তাঁর রচিত ‘কল্পতরু’, ‘ক্ষুদিরাম’, ‘ভারত উদ্ধার’ প্রভৃতি গ্রন্থ একসময় পাঠকমহলে বিশেষ সমাদৃত হয়েছিল। কথিত আছে, তাঁর সাহিত্য প্রতিভার প্রশংসা করেছিলেন স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও।ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি ছিল কেতুগ্রামের গঙ্গাটিকুরি গ্রামে। স্থানীয় মানুষের কাছে এই বাড়ি ‘বাবুদের বাড়ি’ নামেই পরিচিত। ১৯১১ খ্রিস্টাব্দে ৬২ বছর বয়সে প্রয়াত হন এই বিশিষ্ট সাহিত্যিক। তবে তাঁর পৈতৃক ভিটে আজও বহন করে চলেছে পরিবারের ঐতিহ্য ও সেই সময়কার জমিদারি ইতিহাসের নানা স্মৃতি।এই জমিদারবাড়ির অন্যতম আকর্ষণ এর সুদৃশ্য ঠাকুরদালান। ঠাকুরদালানে এখনও চোখে পড়ে বেলজিয়াম কাঁচের অপূর্ব শিল্পকলা, যা বাড়িটির প্রাচীন ঐশ্বর্য ও নান্দনিকতার সাক্ষ্য বহন করে।
আজও এই বাড়িতে নিয়মিত পালিত হয় দুর্গাপুজো, কার্তিক পুজো, সরস্বতী পুজো এবং দোল উৎসব। বিশেষ করে দুর্গাপুজোর সময় এই বাড়িতে কয়েকশো মানুষের ভোজনের আয়োজন হয়। আবার দোল পূর্ণিমায় জনসমাগমে মুখর হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ।এক পর্যটক সঞ্জয় ঘোষ বলেন, “সত্যিই এখানকার পরিকাঠামো এবং সৌন্দর্য্য অপূর্ব। আমার বেশ ভাল লেগেছে এই জায়গা।”স্থানীয়দের মতে, এই জমিদারবাড়ির দুর্গা ও জগদ্ধাত্রী পুজোর ইতিহাস কয়েকশো বছরের পুরনো। বর্তমানে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরিরা কর্মসূত্রে বিভিন্ন জায়গায় বসবাস করলেও বাড়িটির রক্ষণাবেক্ষণ ও পুজো পরিচালনার জন্য একটি ট্রাস্ট গঠন করা হয়েছে।আজও ইতিহাস, সাহিত্য ও ঐতিহ্যের টানে দূর-দূরান্ত থেকে বহু মানুষ এই প্রাচীন জমিদারবাড়ি দেখতে আসেন। কাটোয়া শহর থেকে কয়েককিলোমিটার দূরেই রয়েছে এই জমিদারবাড়ি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: বঙ্কিমচন্দ্রের প্রশংসিত সাহিত্যিকের স্মৃতি আজও জীবন্ত কেতুগ্রামের জমিদারবাড়িতে
Next Article
advertisement
West Bengal Job Alert: রোজ ৩ হাজার টাকা বেতন! জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে চাকরির সুযোগ, আজই আবেদন করুন
রোজ ৩ হাজার টাকা বেতন! জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে চাকরির সুযোগ, আজই আবেদন করুন
  • উত্তর ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দফতরে চুক্তিভিত্তিক বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ।

  • এমবিবিএস পাশ, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

  • আগ্রহী প্রার্থীদের জেলা প্রশাসনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement