Gas Cylinder: যুদ্ধের জেরে টান পড়বে রান্নার গ্যাসে? কমছে জোগান, জরুরি নির্দেশ জারি করল কেন্দ্র
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Gas Cylinder: ইরান সঙ্কটে জ্বালানি নিয়ে চাপে পড়তে চলেছে ভারত। রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে ৩০ দিনের জন্য ছাড়পত্র দিলেও কমছে দেশে থাকা রান্নার গ্যাসের সাপ্লাই।
কলকাতা: ইরান সঙ্কটে জ্বালানি নিয়ে চাপে পড়তে চলেছে ভারত। রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে ৩০ দিনের জন্য ছাড়পত্র দিলেও কমছে দেশে থাকা রান্নার গ্যাসের সাপ্লাই। হরমুজ প্রণালি বন্ধের জেরে ভারত জ্বালানি নিয়ে সমস্যায় পড়েছে, ওই প্রণালি কেবল ব্যবহার করতে পারছে চিন এবং রাশিয়া। এই ৩০ দিন রাশিয়ার তেল কিনতে পারলেও গ্যাস নিয়ে যে সমস্যা আছে তা স্বীকার করে নিচ্ছেন ডিস্ট্রিবিউটররাও।
উত্তর কলকাতার গ্যাসের এক ডিস্ট্রিবিউটর বিজন বিহারি বিশ্বাস স্বীকার করে নিলেন গ্যাসের সাপ্লাই সংক্রান্ত সমস্যার কথা। তিনি গ্যাসের সাপ্লাই নিয়ে সঙ্কট তো আছেই তার মধ্যে আছে আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ আরও বেশি বুকিং করছেন।
advertisement
advertisement
শুধু তাই নয়, ওই ডিস্ট্রিবিউটর জানান, রান্নার গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি সাপ্লাইয়ে প্রভাব পড়েছে বাণিজ্যিক গ্যাসে। সরকার এই পরিস্থিতিতে গৃহস্থলির গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে জোর দিচ্ছে বলে একাধিক সংস্থা বাণিজ্যিক গ্যাসের জোগানে হিমশিম খাচ্ছে। ডোমেস্টিক গ্যাসের গ্রাহকদের যে এখন তুলনায় চিন্তার বিষয় কম তা-ও জানান ওই ডিস্ট্রিবিউটররা। কিন্তু সাধারণ মানুষ যে পরিমাণে গ্যাস বুক করছেন তার জোগান দিতেও চাপে পড়েছেন ডিস্ট্রিবিউটররা।
advertisement
পশ্চিম এশিয়াতে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে, ভারত সরকার সরকারি এবং বেসরকারি দুই ধরনের তেল রিফাইনারিগুলোকে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে। Money Control-এ উল্লেখ করা সরকারি সূত্র অনুযায়ী, শোধনাগারগুলিকে এলপিজি উৎপাদনকে অগ্রাধিকার দিতে এবং অন্যান্য পেট্রোকেমিক্যাল পণ্যের জন্য গুরুত্বপূর্ণ কাঁচামাল অন্য দিকে সরিয়ে না নিতে বলা হয়েছে।
advertisement
এই নির্দেশিকা ইস্যু করা হয়েছে Essential Commodities Act, ১৯৫৫-এর অধীনে জরুরি ক্ষমতা ব্যবহার করে, যেটা সরকারকে সম্ভাব্য সরবরাহ সংকটের সময় জরুরি পণ্যের উৎপাদন বাড়াতে কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়ার সুযোগ দেয়।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 06, 2026 8:18 PM IST









