advertisement

Howrah News: ইদের মেলায় হুলুস্থুল! চুনাভাটিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন, যুদ্ধকালীন তৎপরতায় কাজ দমকলের

Last Updated:
Howrah News: ইদের মেলার আনন্দ মুহূর্তে বদলে গেল আতঙ্কে! চুনাভাটিতে মেলা চলাকালীন একটি গ্যাস সিলিন্ডার ফেটে বিধ্বংসী আগুনের সৃষ্টি হয়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
1/5
মেলা সংলগ্ন ফাস্টফুড দোকানে ভয়াবহ আগুন! আগুনে দোকান ভস্মীভূত দোকান। সন্ধ্যা পেরিয়েছে, ধীরে ধীরে রাস্তাঘাট ফাঁকা হচ্ছে। হঠাৎ অগ্নিকাণ্ড, হাওড়ার চুনাভাটি এলাকায়। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)

2/5
ইদ উপলক্ষে মেলার পসরা। উৎসবের রেস রয়েছে, এদিন তখনও মেলায় মানুষের দারুণ উপস্থিতি। আনন্দে মাতোয়ারা মানুষ। এমন সময় হঠাৎ অগ্নিকাণ্ড। স্থানীয় মানুষ আগুন দেখে নেভানোর কাজে হাত লাগাতে এগিয়ে আসেন।

3/5
মুহূর্তেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। অগ্নিকাণ্ড থেকে সামান্য দূরত্বে, মেলাকে কেন্দ্র করে বহু মানুষের উপস্থিতি। আগুন ছড়িয়ে পড়লে মারাত্মক রূপ নিতে পারে। খবর দেওয়া হয় দমকলে।

4/5
বুধবার রাতে চুনাভাটি বাজারের কাছে একটি মাঠে ইদের মেলা চলাকালীন অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন দেখে স্থানীয় মানুষ এগিয়ে আসেন, ঘটনাস্থলে হাজির হয় দমকল কর্মীরা।

5/5
মেলার মাঠের বাইরে আন্দুল রোডের পাশে একটি ফাস্টফুডের দোকানে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই রেস্টুরেন্টে আগুন লেগে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে। অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বড়সড় দুর্ঘটনায় এড়ানো সম্ভব হয়েছে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)