Vande Bharat Express: বিহারে ট্রেনের লাইনে পিক ফেলতে গিয়েছিলেন ব্যক্তি, মুহূর্তে ছুটে এল হাওড়াগামী বন্দে ভারত! তারপর...
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Vande Bharat Express: বিহারে মর্মান্তিক ঘটনা! ট্রেন লাইনে গুটখার পিক ফেলতে গিয়ে বন্দে ভারতের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই যাত্রীর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বাঢ় রেলওয়ে স্টেশনে Patna–Howrah Vande Bharat Express-এ। গুরুতর আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি, সতর্কতা মূলক প্রচার শুরু করেছে রেল।
advertisement
advertisement
ঘটনাটি ঘটে সকাল ৯টার সময় Barh রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর ২-এ। ওই এলাকা East Central Railway (ECR)-এর দানাপুর বিভাগের অধীনে পড়ে। দানাপুরের RPF Commandant উদয় সিং পওয়ার জানিয়েছেন, ওই ব্যক্তি নাকি প্ল্যাটফর্মের একেবারে ধারে গিয়ে তামাক চিবিয়ে থুতু ফেলতে গিয়েছিলেন, তখনই বন্দে ভারত এক্সপ্রেস সেখানে ঢোকে। প্রতীকী ছবি
advertisement
advertisement
advertisement







