advertisement

স্বপ্না বর্মনের বিরুদ্ধে বিজেপির প্রার্থী তিনি...! কে এই দীনেশ সরকার? রাজগঞ্জে বিজেপির বড় চাল!

Last Updated:
Swapna Burman Vs Dinesh Sarkar: রাজগঞ্জে তারকা বনাম 'দলবদল'? রাজনৈতিক মহলের একাংশের মতে, তৃণমূল থেকে আসা প্রার্থীকে সামনে রেখে বিজেপি কতটা শক্ত লড়াই গড়ে তুলতে পারবে, তা নিয়ে দলের অন্দরেই কিছুটা সংশয় রয়েছে। কারণ দীর্ঘ ১৭ বছরের তৃণমূল শাসনের পরও এই কেন্দ্রে এখনও পর্যন্ত জয় পায়নি বিজেপি।
1/5
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র একসময় বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে প্রায় ১৭ বছর ধরে এই কেন্দ্রে শাসন করেছে তৃণমূল কংগ্রেস।

2/5
এবার সেই রাজগঞ্জেই রাজনৈতিক সমীকরণ নতুন মোড় নিতে চলেছে।এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাথলেট স্বপ্না বর্মন। তাঁর জনপ্রিয়তা এবং ক্রীড়াজীবনের সাফল্যকে পুঁজি করে তৃণমূল এই আসন ধরে রাখতে আশাবাদী।

3/5
অন্যদিকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে দীনেশ সরকার (হারাধন)-কে। তিনি একসময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে মুকুল রায়-এর হাত ধরে ভারতীয় জনতা পার্টি-তে যোগদান করেন। প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর থেকেই রাজগঞ্জে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। বাড়িতে মিষ্টিমুখ করিয়ে তাঁকে স্বাগত জানান কর্মীরা।

4/5
তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, তৃণমূল থেকে আসা প্রার্থীকে সামনে রেখে বিজেপি কতটা শক্ত লড়াই গড়ে তুলতে পারবে, তা নিয়ে দলের অন্দরেই কিছুটা সংশয় রয়েছে। কারণ দীর্ঘ ১৭ বছরের তৃণমূল শাসনের পরও এই কেন্দ্রে এখনও পর্যন্ত জয় পায়নি বিজেপি।

5/5
এবারের নির্বাচনে স্বপ্না বর্মনের জনপ্রিয়তার বিরুদ্ধে দীনেশ সরকারের লড়াই কতটা কার্যকর হয়, তা জানা যাবে ভোটের ফল প্রকাশের দিনই। রাজগঞ্জ বিধানসভায় শেষ পর্যন্ত কার দখলে যায়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।