West Bengal Weather IMD: আগামী ২৪ ঘণ্টা...! আবহাওয়ার মেগা রদবদল রাজ্যে, শনিবার কোথায় বৃষ্টির হুঁশিয়ারি? কোন জেলায় বাড়বে গরম? জানিয়ে দিল IMD
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
West Bengal Weather IMD: পাহাড় থেকে সমতল জুড়ে বাড়ছে তাপমাত্রা! উত্তরবঙ্গে গরম, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির হুঁশিয়ারি রবিবার থেকে। কী হবে উত্তরে? কবে কোন জেলায় বৃষ্টি? জানুন শনিবারের আবহাওয়ার লেটেস্ট আপডেট।
advertisement
1/5

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : উত্তরবঙ্গ জুড়ে দিন দিন বাড়ছে গরমের তীব্রতা। মার্চের শুরুতেই পাহাড় থেকে সমতল—সব জায়গাতেই তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। দিনের বেলায় তীব্র রোদ আর গরমে নাজেহাল সাধারণ মানুষ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন এই পরিস্থিতি আরও বাড়তে পারে।
advertisement
2/5
শুক্রবার বিভিন্ন জেলায় তাপমাত্রা বেশ চড়েছে। মালদহে তাপমাত্রা পৌঁছেছে ৩২ ডিগ্রিতে, কোচবিহারে ৩২.৮ ডিগ্রি এবং জলপাইগুড়িতে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একইভাবে আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা ৩২ ডিগ্রি ছুঁয়েছে, উত্তর দিনাজপুরে রয়েছে ৩১ ডিগ্রি।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
উত্তরবঙ্গের প্রধান শহর শিলিগুড়িতেও গরমের প্রভাব স্পষ্ট। সেখানে তাপমাত্রা পৌঁছেছে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াসে। ফলে সকাল থেকেই রাস্তাঘাটে বের হওয়া মানুষদের মধ্যে গরমের অস্বস্তি দেখা যাচ্ছে। দুপুরের দিকে পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে উঠছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
অন্যদিকে পাহাড়ি এলাকাতেও তাপমাত্রা তুলনামূলক বেশি। দার্জিলিংয়ে তাপমাত্রা রয়েছে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ে ২২.৫ ডিগ্রি। পাহাড়ে তুলনামূলক স্বস্তি থাকলেও দিনের বেলায় রোদের তেজ অনুভূত হচ্ছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু-তিন দিন উত্তরবঙ্গের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে গরম আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। পাহাড় থেকে সমতল—সব জায়গাতেই আপাতত হাঁসফাঁস গরমের জন্য প্রস্তুত থাকতে হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/শিলিগুড়ি/
West Bengal Weather IMD: আগামী ২৪ ঘণ্টা...! আবহাওয়ার মেগা রদবদল রাজ্যে, শনিবার কোথায় বৃষ্টির হুঁশিয়ারি? কোন জেলায় বাড়বে গরম? জানিয়ে দিল IMD