সামান্য বচসার জেরে প্রকাশ্যে গুলি চালনা মালদহে, অল্পের জন্য প্রাণরক্ষা যুবকের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
সামান্য বচসার জেরে ফের গুলি মালদহে, অল্পের জন্য প্রাণরক্ষা যুবকের। মালদহের মালঞ্চপল্লী এলাকায় ঘটনাটি ঘটেছে বলে খবর। জানা গিয়েছে, ওই এলাকার একটি মোটর গ্যারেজের মালিক স্বাধীন সরকারকে লক্ষ্য করে গত রাতে গুলি চালায় পরিচিত এক যুবক মালদ্বীপ আগরওয়াল।
সেবক দেবশর্মা, লিপেশ লালা, মালদহ: সামান্য বচসার জেরে ফের গুলি মালদহে, অল্পের জন্য প্রাণরক্ষা যুবকের। মালদহের মালঞ্চপল্লী এলাকায় ঘটনাটি ঘটেছে বলে খবর। জানা গিয়েছে, ওই এলাকার একটি মোটর গ্যারেজের মালিক স্বাধীন সরকারকে লক্ষ্য করে গত রাতে গুলি চালায় পরিচিত এক যুবক মালদ্বীপ আগরওয়াল।
রাতে ওই এলাকায় নিজেদের মধ্যে গল্পগুজব করছিলেন স্বাধীন সরকার ও তাঁর বন্ধুরা। সেই সময় মালদহ শহরের গয়েশপুর এলাকার বাসিন্দা মালদ্বীপ আগরওয়াল নামে এক যুবকের সঙ্গে তাঁর বচসা বাঁধে। প্রথমে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায় অভিযুক্ত যুবক। কিন্তু মিনিট কয়েকের মধ্যেই ফিরে এসে আগ্নেয়াস্ত্র বের করে পরপর দুই রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ।
advertisement
advertisement
গুলি চালনার ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই এলাকা থেকে গুলির খোল উদ্ধার করে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনা ঘটনানোর পরেই অভিযুক্ত ওই এলাকা থেকে পালিয়ে যায়। ঘটনায় ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কারা এই ঘটনা ঘটল, কেন গুলি চালানো হল, এসব খতিয়ে দেখতে ঘটনাস্থলের আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত যুবক, তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
Location :
Maldah,West Bengal
First Published :
Mar 06, 2026 9:08 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
সামান্য বচসার জেরে প্রকাশ্যে গুলি চালনা মালদহে, অল্পের জন্য প্রাণরক্ষা যুবকের










