advertisement

Kalyan Banerjee Attacks Gyanesh Kumar: 'আঙুলটা কেটে দিয়ে আসতাম', মমতার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জ্ঞানেশ কুমারকে হুঁশিয়ারি কল্যাণের

Last Updated:

শুক্রবার থেকে এসআইআর-এর হয়রানির বিরুদ্ধে ধর্মতলায় ধরনায় বসেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

ধর্মতলার মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷
ধর্মতলার মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷
গত ২ ফেব্রুয়ারি দিল্লিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন বলে অভিযোগ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার ধর্মতলায় তৃণমূলের ধরনা মঞ্চ থেকে এই অভিযোগ করেন কল্যাণ৷ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে তৃণমূল সাংসদের হুঁশিয়ারি, আপনি যদি নির্বাচন কমিশনার না হতেন আপনার হাতের আঙুল কেটে নিতাম৷
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মমতাদির সঙ্গে সেদিন কী দুর্ব্যবহার উনি করেছেন আপানারা ভাবতে পারবেন না৷ আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন৷ আপনি যদি মুখ্য নির্বাচন কমিশনার না হতেন আঙুলটা কেটে বাদ দিয়ে আসতাম৷ কাকে আঙুল তুলে কথা বলছ তুমি, কাকে লাল চোখ দেখাচ্ছো? তিন বছর পর তুমি কোথায় থাকবে কেউ খুঁজে পাবে না৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবেন হয় মুখ্যমন্ত্রী নয় প্রধানমন্ত্রী হয়ে থাকবেন৷
advertisement
মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ আরও বলেন, আপনি এসেছেন অমিত শাহের দয়ায়৷ এক-দেড় বছর ধরে নির্বাচন কমিশনে এসেছেন৷ আপনি কো অপারেটিভ কমিটির সচিব ছিলেন৷ আপনার জ্ঞান কতদূর আমার জানা আছে৷ আপনি অমিত শাহের কথায় চলছেন৷ এরকম দাম্ভিক লোক দেখিনি যিনি এ ভাবে সাংবিধানিক পদ আঁকড়ে বসে আছেন৷ টি এন সেশন এসেছিলেন বলে মানুষ জানতে পেরেছিলেন দেশে মুখ্য নির্বাচন কমিশনার বলে একটা পদ আছে৷ আর উনি আসার পরে কেউ মুখ্য নির্বাচন কমিশনার পদটার কথা বলছেন না, শুধু ওনার নামটাই বলছেন৷
advertisement
advertisement
একই সঙ্গে বিচারাধীন ভোটারদের নথি যাচাইয়ের কাজে অবসরপ্রাপ্ত বিচারকদের কাজে লাগানোর দাবি জানিয়েছেন কল্যাণ৷ সুপ্রিম কোর্টের নির্দেশের পরে প্রায় দশ দিন কেটে গেলেও কেন সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হল না, সেই প্রশ্নও তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল সাংসদ বলেন, ‘পশ্চিমবঙ্গের প্রায় এক কোটি মানুষের অধিকার নির্বাচন কমিশন নষ্ট করে দিয়েছে৷ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন৷ ভোটার লিস্টে নাম না থাকায় শয়ে শয়ে মানুষ আত্মহত্যা করেছেন৷ কেন এর পরেও হাইকোর্টের প্রধান বিচারপতি কেন অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করছেন না৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kalyan Banerjee Attacks Gyanesh Kumar: 'আঙুলটা কেটে দিয়ে আসতাম', মমতার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জ্ঞানেশ কুমারকে হুঁশিয়ারি কল্যাণের
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement