advertisement

Malda News: ঠাকুমার শ্মশানযাত্রায় ব্যান্ড বাজিয়ে সেলিব্রেশন নাতিপুতির! শতায়ু বৃদ্ধার শেষ বিদায়ে বিরল দৃশ্যের সাক্ষী থাকল মালদহ

Last Updated:

Malda News: মৃত্যু মানেই শোক নয়, বরং পূর্ণ জীবনের সমাপ্তিতে এক আনন্দঘন বিদায়। মালদহে এক শতায়ু বৃদ্ধার প্রয়াণে এমনই এক বিরল দৃশ্যের সাক্ষী থাকল এলাকা। ঠাকুমার মৃত্যুতে কান্নাকাটি নয়, বরং ব্যান্ড বাজিয়ে নাচতে নাচতে তাঁকে শ্মশানে নিয়ে গেলেন নাতি-পুতিরা।

+
মালদহের

মালদহের হরিশ্চন্দ্রপুরে শ্মশান যাত্রায় ব্যান্ড বাজনা

মালদহ, জিএম মোমিন: বরযাত্রী নয়, এবার শ্মশানযাত্রায় ব্যান্ড-বাজনা। শোকের বদলে হাসিমুখে, খোল-করতাল আর ব্যান্ডবাদ্যের তালে শতায়ু ঠাকুরমাকে শেষবিদায় জানালেন নাতি-নাতনিরা। এমনই এক ব্যতিক্রমী ও অভাবনীয় দৃশ্যের সাক্ষী থাকল মালদহের হরিশ্চন্দ্রপুরের বারোডাঙ্গা এলাকা।
এদিন ওই এলাকার বাসিন্দা রাসো দাস ১০৩ বছর বয়সে প্রয়াত হন। দীর্ঘ জীবন কাটিয়ে, সন্তান-সন্ততি ও নাতি-নাতনিদের মুখ দেখে ভরা সংসার রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের সদস্যদের মতে, এমন পরিপূর্ণ জীবনযাপনের পর তাঁর মৃত্যু শোকের নয়, বরং আনন্দের উপলক্ষ। সেই ভাবনা থেকেই মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার সময় শোকমিছিলের বদলে আয়োজন করা হয় আনন্দময় শেষযাত্রার। ব্যান্ডবাদ্দি, খোল-করতাল বাজাতে বাজাতে, হাসিখুশি মনেই রাসো দাসের মরদেহ শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করেন নাতিরা। এই ব্যতিক্রমী শেষযাত্রায় আত্মীয়স্বজনের পাশাপাশি পাড়া-প্রতিবেশীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সকলের চোখেমুখেই ছিল প্রশান্তি ও আনন্দের ছাপ।
advertisement
advertisement
মৃত বৃদ্ধার এক আত্মীয় সুখদেব দাস বলেন, “ঠাকুরমা ১০৩ বছর বয়সে মারা গিয়েছেন। ছেলে-পুলে, নাতি-নাতনি সবার মুখ দেখে তিনি পরলোক গমন করেছেন। তাই এই মৃত্যু আমাদের কাছে শোকের নয়, আনন্দের। সেই কারণেই ব্যাণ্ডবাদ্দি আর খোল-করতাল বাজিয়ে আনন্দের সঙ্গেই তাঁকে শেষ বিদায় জানানো হচ্ছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমান সময়ে যেখানে প্রিয়জন হারানোর বেদনাই বেশি করে চোখে পড়ে, সেখানে দাঁড়িয়ে মালদহের হরিশ্চন্দ্রপুরের এই আনন্দময় শেষযাত্রার ছবি অনেকের কাছেই একেবারে ব্যতিক্রমী ও মানবিক উদাহরণ বলে মনে করছেন এলাকাবাসীরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: ঠাকুমার শ্মশানযাত্রায় ব্যান্ড বাজিয়ে সেলিব্রেশন নাতিপুতির! শতায়ু বৃদ্ধার শেষ বিদায়ে বিরল দৃশ্যের সাক্ষী থাকল মালদহ
Next Article
advertisement
Kala Azar: রোগ আপনার, চিকিৎসার সম্পূর্ণ খরচ দেবে সরকার! শুধু সচেতন থাকুন, উপসর্গ দেখলেই স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন
রোগ আপনার, চিকিৎসার সম্পূর্ণ খরচ দেবে সরকার! উপসর্গ দেখলেই স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন
  • গ্রামীণ এলাকায় মারাত্মক সংক্রামক রোগ কালাজ্বর এখনও বড় চ্যালেঞ্জ

  • সময়মত রোগ শনাক্ত হলে জীবনহানির আশঙ্কা অনেকটাই কমে যায়।

  • উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement