advertisement

Gohona Bori: গয়না বড়ি এবার হাতের মুঠোয়! ক্রেতাদের সুবিধার পাশাপাশি জেলা পরিষদের উদ্যোগে খুলল রোজগারের নতুন পথ

Last Updated:

East Medinipur Gohona Bori: রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়ের প্রিয় সেই 'গয়না বড়ি' আর শুধু মেদিনীপুরের হেঁশেলে সীমাবদ্ধ থাকবে না। জেলা পরিষদের নতুন উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন ক্রেতারা সহজেই এটি কিনতে পারবেন, অন্যদিকে তৈরি হবে কর্মসংস্থানের নতুন দিগন্ত।

+
গয়না

গয়না বড়ি 

তমলুক, সৈকত শী: পূর্ব মেদিনীপুর জেলায় বড়িকে বাজারজাত করে নতুন কর্মসংস্থানের পথ দেখাতে উদ্যোগী হল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্য গয়না বড়ি। গয়না বড়ি তমলুক ও মহিষাদল-সহ পূর্ব মেদিনীপুর জেলায় ঘরে ঘরে চলে তৈরির কাজ। পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যশালী এই গয়না বড়ি খেতে ভালবাসতেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। আবার এই গয়না বড়ি জাতীয় কংগ্রেসের অধিবেশনে উল্লিখিত হয়েছে। বিউলির ডালকে জলে ভিজিয়ে বেটে পোস্ত বা তিলের ওপর দেওয়া হয় গহনা বড়ি। প্রজন্মের পর প্রজন্ম এই বড়িতে মজে তমলুক ও মহিষাদলের মানুষেরা। সেই গয়না বড়িকে বাজারজাত করার প্রক্রিয়া শুরু করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।
বঙ্গের ঋতু রঙ্গে সবচেয়ে প্রিয় ঋতু শীত। শীতকাল মানেই চলে আসে নলেন গুড়, পিঠে পুলি, পায়েস-সহ বিভিন্ন খাবার দাবার। সেই খাদ্য তালিকায় বড়ির স্থান উপরের দিকেই। আর তা যদি হয় গয়না বড়ি, তাহলে তো আর কথাই নেই। এই বড়ির সঙ্গে পূর্ব মেদিনীপুরের মানুষের ভালবাসা ওতপ্রতভাবে জড়িত। সাধারণত অগ্রহায়ন মাস থেকেই বাড়িতে বাড়িতে লেগে থাকে এই উৎসব। বিউলির ডাল, পোস্ত, সাদা তিল এবং অন্যান্য মশলার সংমিশ্রনের সঙ্গে মেয়েদের সুদক্ষ হাতের কারুকার্যের নিদর্শন হল এই গয়না বড়ি। বছর পর বছর পেরিয়েও বর্তমান প্রজন্মের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে সেই কারুকার্যের ছাপ। এই শিল্পজাত সৌন্দর্যময় বড়িকে প্যাকেজিং করে বাজারজাত করার কাজ শুরু করেছে জেলা পরিষদ।
advertisement
advertisement
এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ মানস কুমার মণ্ডল জানান, “পূর্ব মেদিনীপুর জেলায় ঘরে ঘরে বড়ি তৈরি হয়। এই বড়ি বাজারে চাহিদা রয়েছে। কিন্তু এখনও সেভাবে বাজারে পাওয়া যায় না। যার একটাই কারণ অসংগঠিত ভাবে বাড়ি বাড়ি বড়ি তৈরি হয়। গয়না বড়িকে সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে বাজারজাত করার প্রক্রিয়া শুরু করা হয়েছে জেলা পরিষদের তরফ থেকে। এতে করে একদিকে যেমন এই শিল্প মাধ্যম বাজারে পৌঁছবে অন্যদিকে কর্মসংস্থানের পথ খুলবে। চলছে ব্র্যান্ডিং। এর পাশাপাশি বড়িতে ফুড সেফটি দফতরের লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে। সেই সঙ্গে পূর্ব মেদিনীপুরের জেলার গয়না বড়িতে জিও ট্যাগিংএর উদ্যোগ নেওয়া হয়েছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত বাঙালির খাদ্য তালিকায় গয়না বড়ি আলাদা জায়গা করে নিয়েছে। কিন্তু শীতকাল ছাড়া এই বড়ি সাধারণত পাওয়া যায় না। আর এই বড়ি মূলত তৈরি হয় পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এই গয়না বড়িকে একধারে যেমন নতুন ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বাজারে আনতে চলেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে নতুন কর্মসংস্থানের খুলে দেবে বলে অভিমত জেলা প্রশাসনের। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায় মূলত স্ব-সহায়ক দলের মহিলাদের গয়না বড়িকে নতুন প্যাকেজিংয়ের মাধ্যমে বাজারে আনতে চলেছে প্রশাসন।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gohona Bori: গয়না বড়ি এবার হাতের মুঠোয়! ক্রেতাদের সুবিধার পাশাপাশি জেলা পরিষদের উদ্যোগে খুলল রোজগারের নতুন পথ
Next Article
advertisement
Yuva Sathi Scheme: ১ এপ্রিল থেকেই মিলবে যুবসাথীর ১৫০০ টাকা, আবেদনের জন্য কবে থেকে শিবির? বড় ঘোষণা মমতার
১ এপ্রিল থেকেই মিলবে যুবসাথীর ১৫০০ টাকা, আবেদনের জন্য কবে থেকে শিবির? বড় ঘোষণা মমতার
  • ১৫ অগাস্ট নয়, আগামী ১ এপ্রিল থেকেই যুবসাথী প্রকল্পের ভাতা দেওয়া শুরু করবে রাজ্য সরকার৷ এ দিন নবান্নে সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement