Dol Yatra Colour Price: দোলের আগে ধামাকা অফার! বস্তা-বস্তা আবির মিলছে মাত্র ২৫০ টাকাতেই, জানুন কোথায়
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Madhab Das
Last Updated:
Dol Yatra Colour Price: শহরের আবির বাজারে এখন উৎসবের আমেজ। রঙের উৎসবের কথা মাথায় রেখে বিশেষ অফারে মিলছে বস্তা ভর্তি আবির। মাত্র ২৫০ টাকা খরচ করলেই মিলবে হরেক রঙের বিপুল সম্ভার। কোথায় রয়েছে এমন বাজার, কোথায় মিলছে এত সস্তায় জানতে অবশ্যই পড়ুন এই প্রতিবেদন।
মন্দিরবাজার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: সামনেই রয়েছে রঙের উৎসব হোলি। এই হোলি উৎসবে সস্তায় আবির কিনতে চান অনেকেই। এই সস্তায় আবির কিনতে হলে আপনাকে আসতে হবে মন্দিরবাজারে। এখানে বস্তা বস্তা আবির পাওয়া যায় মাত্র ২৫০ টাকায়। এই জায়গায় যে আবির তৈরি হয়, সেই আবির জেলার সর্বত্র বিক্রি হয়। পাইকারি দামে এখানে পাওয়া যায় আবির। এই আবির আগের থেকে উন্নতমানের তৈরি হচ্ছে। বাইরে থেকে প্রশিক্ষণ নিয়ে এই কাজ করছে তারা। মন্দিরবাজারের আঁচনায় তৈরি হওয়া এই আবির ২৫০ টাকা থেকে শুরু হয়ে ৪০০ টাকা বস্তা পর্যন্ত বিক্রি হয়।
এই আবির তৈরির ফলে চামড়ার উপর কোনও প্রভাব পড়ছে না। ফলে চাহিদা বেড়েছে দিনের পর দিন। এই আবির নিয়ে বিক্রি করা এক বিক্রেতা মুক্তেশ্বর পাল জানিয়েছেন, আগের থেকে অনেক ভাল আবির তৈরি হচ্ছে, দামও কম থাকছে।
আরও পড়ুন: চুপি এখন অতীত! বর্ধমানেই হদিশ মিলল নতুন পাখিরালয়ের, সপ্তাহান্তে ঘুরে আসুন, মন ভরে যাবে গ্যারান্টি
advertisement
advertisement
এই আবির তৈরি করার ক্ষেত্রে কোনও কেমিক্যাল ব্যবহার করা হয় না ৷ সেজন্য এই আবিরে ত্বকের কোনও ক্ষতি হয় না। এই আবির কলকাতা থেকে শুরু করে কাকদ্বীপ, নামখানা, ডায়মন্ডহারবার, ক্যানিং, পাথর প্রতিমা, বজবজ-সহ জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
দোলের তিন মাস আগে থেকেই এই কাজ শুরু হয়। মাটির জিনিসপত্র যারা বিক্রি করেন, তাঁরাই মূলত এই আবির কিনে নিয়ে যান এবং বাজারে বিক্রি করেন। তাঁরা জানিয়েছেন, রংয়ের তুলনায় আবিরের চাহিদা অনেকটাই বেড়েছে ৷ প্রতিবছর এখান থেকেই তাঁরা আবির কিনে নিয়ে যান৷ এ বছরও তাঁরা আবির কিনতে এসেছিলেন৷ জেলায় এখানকার আবিরের সুনাম থাকায় এখান থেকেই আবির কেনেন সকলেই। এই আবিরের দাম কমায় খুশি সকলেই।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Feb 10, 2026 4:53 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Dol Yatra Colour Price: দোলের আগে ধামাকা অফার! বস্তা-বস্তা আবির মিলছে মাত্র ২৫০ টাকাতেই, জানুন কোথায়








