TRENDING:

SSC Exam Special Train: এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর! রবিবার অণ্ডাল-সিউড়ি-অণ্ডাল স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে রেল, রইল সময়সূচী

Last Updated:
SSC Exam Special Train: রবিবার আয়োজিত হতে চলা এসএসসি পরীক্ষার কথা মাথায় রেখে বিশেষ ট্রেন পরিষেবা চালু করছে পূর্ব রেল। অণ্ডাল থেকে সিউড়ি এবং সিউড়ি থেকে অণ্ডাল পর্যন্ত এই স্পেশ্যাল ট্রেনটি পরীক্ষার্থী ও সাধারণ যাত্রীদের যাতায়াতের সমস্যা দূর করবে। দেখে নিন ট্রেনটির সময়সূচী।
advertisement
1/6
রবিবার অণ্ডাল-সিউড়ি-অণ্ডাল স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে রেল, রইল সময়সূচী
গত রবিবার ছিল এসএসসির গ্রুপ সি পরীক্ষা। আর আগামী রবিবার অর্থাৎ ৮ মার্চ রয়েছে এসএসসির গ্রুপ ডি'র লিখিত পরীক্ষা। বিপুলসংখ্যক চাকরিপ্রার্থীরা এই পরীক্ষায় বসবেন। যে কারণে যাতায়াতের জন্য দরকার আরও বেশি গণ পরিবহন।
advertisement
2/6
এসএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই এবার রেলের তরফ থেকে একটি স্পেশ্যাল ট্রেনের ঘোষণা করা হল। যে ট্রেনটি অণ্ডাল ও সিউড়ির মধ্যে পরিষেবা দেবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক স্পেশ্যাল এই ট্রেনটির সময়সূচী।
advertisement
3/6
রেলের ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য অণ্ডাল-সিউড়ি-অণ্ডাল ৮ মার্চ রবিবার একটি স্পেশ্যাল মেমু প্যাসেঞ্জার ট্রেন দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই এই বন্দোবস্ত করেছে রেল।
advertisement
4/6
রেলের তরফ থেকে যে স্পেশ্যাল ট্রেনটি দেওয়া হয়েছে সেই স্পেশ্যাল ট্রেনটি অণ্ডাল থেকে দুপুর ১ঃ২৫ মিনিটে সিউড়ির উদ্দেশ্যে রওনা দেবে। ট্রেনটি সিউড়ি পৌঁছবে ২ঃ৫৫ মিনিটে।
advertisement
5/6
অন্যদিকে ওই স্পেশ্যাল ট্রেনটি সিউড়ি থেকে অণ্ডালের উদ্দেশ্যে রওনা দেবে দুপুর ৩ঃ১৫ মিনিটে এবং অণ্ডাল পৌঁছবে বৈকাল ৪ঃ৪৫ মিনিটে।
advertisement
6/6
রবিবার এসএসসি পরীক্ষার কারণে পরীক্ষার্থীদের ভিড় সামাল দেওয়া এবং অন্যান্য সাধারণ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এমন বন্দোবস্ত করা হয়েছে বলেই বিজ্ঞপ্তিতে জানিয়েছে রেল।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
SSC Exam Special Train: এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর! রবিবার অণ্ডাল-সিউড়ি-অণ্ডাল স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে রেল, রইল সময়সূচী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল